রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এ জরুরি সভার আয়োজন করেছে।রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে (নবনির্মিত ২০ তলা ভবন) বিকেল সাড়ে তিনটায় এ সভা শুরু হয়।বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় জাতীয় প্রস্তুতি সংক্রান্ত এ সভা আয়োজন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড
আদালতে নেওয়ার সময় পালাল আসামি, দুই পুলিশ ক্লোজড

মাদারীপুরের রাজৈর থানার চত্বর থেকে আদালতে নেওয়ার সময় পালিয়ে গেছে মাদক মামলার আসামি অনিমেষ ওরফে ঘনি গাইন (৩২)।এ ঘটনায় সোমবার Read more

চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ
চার দিন পরই কাতারে ফেরার কথা ছিল সোলায়মানের, বন্ধুর বাইক কেড়ে নিল প্রাণ

"আমারে কেন এতিম বানাই গেলা বাপ? আব্বারে কত ভালোবাসি সেটি প্রকাশ করার সময়ও দিলা না।"—সাদা কাফনে মোড়ানো বাবার নিথর দেহের Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না প্রধান কোচ সিমন্স
দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না প্রধান কোচ সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন