কিশোরগঞ্জের হোসেনপুরে বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন সারোয়ার হোসেন রাব্বি নামের এক যুবক।মাইক ভাড়া করে এলাকাবাসীকে উদ্দেশ্য করে বিভিন্ন অশালীন ভাষায় গালাগালি করার ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। মাইক ভাড়া করে অকথ্য ভাষায় গালাগালি করার সময় অজ্ঞাত যুবকরা ৩ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করে। সেই ভিডিও আবার সারোয়ার হোসেন রাব্বি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ভাইরাল হওয়া ভিডিও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই সারোয়ার হোসেন রাব্বির জন্য দুঃখপ্রকাশ করেছেন। আবার, মাইকে এইভাবে গালাগালি করার জন্য কেউ কেউ করছেন এর তীব্র সমালোচনা। অটোরিকশা চালিয়ে ও বিকাশ ব্যবসায় অংশ নিয়ে অর্থ জোগাড়ের চেষ্টা করেছেন বলেও জানান সারোয়ার হোসেন রাব্বি। মাইক ভাড়া করতে নেন ৫০০ টাকা, এবং কয়েকজন বন্ধু সঙ্গে থেকে ভিডিও ধারণে সহায়তা করেন।ভিডিওতে সারোয়ার হোসেন রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা জোগাড় করতে না পারায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে লোনের আবেদন করেও কেউ দেননি। উল্টো তার নামে খারাপ কথা ছড়িয়েছে।রাব্বি অভিযোগ করে বলেন, এলাকার কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তার বিদেশ যাত্রায় বাধা দিয়েছে। এজন্যই উত্তেজনার বশে তিনি মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন। ভিডিওর ক্যাপশনে দুঃখ প্রকাশ করে রাব্বি লিখেছেন, ‘প্রথমে ক্ষমা চাইছি- আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। আমি কেন এমন করেছি শুনুন। আমার একটি ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার আশায় বিদেশ যাওয়ার চেষ্টা করছি।’ ভিডিওতে তিনি ভিসার কাগজ দেখিয়ে জানান, ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে, যা দিতে রাজি নই।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই
পাকিস্তানের প্রখ্যাত সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই

পাকিস্তানের প্রখ্যাত সুফি সাধক ও ইসলামি চিন্তাবিদ শায়খ জুলফিকার আহমদ নকশবন্দী আর নেই। রবিবার (১৪ ডিসেম্বর) লাহোরে তিনি ইন্তেকাল করেন। Read more

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ। আগামী পরশু Read more

বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত
বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদ্যাপিত

‘তারুণ্যেরে অংশগ্রহণ, খেলাধুলায় মানোন্নয়ন’ স্লোগানে রাজশাহীর বাঘায় জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসন ও Read more

আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

পুলিশের হাতে আটক হওয়ার ২ ঘণ্টা পর ছাড়া পেয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) দুপুরের Read more

মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ Read more

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার
রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬, হাতবোমাসহ বিপুল অস্ত্র উদ্ধার

রাজধানীর আদাবরে যৌথ অভিযান চালিয়ে ‘কাবজি কাটা আনোয়ার’ গ্রুপের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেই সঙ্গে অভিযানে হাতবোমাসহ বিপুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন