কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহন করা একটি সিএনজি জব্দ করা হয়। উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তা থেকে ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তায় অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ থাকার পরে একটি সিএনজি আসলে থামানোর সিগন্যাল দেন। পরে সিএনজি থামিয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে খোরশেদ আলম (৩৮) ও শফিকুল ইসলাম (৫০) কে আটক করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী নুর আলম (৩৫) পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে সিএনজির ভিতর থেকে তিনটি পৃথক পাটের বস্তার মধ্যে পলিথিন, স্কচটেপ ও সুতলি দিয়ে মোড়ানো অবস্থায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে
জুমার দিনের যে আমলে উট সদকার সওয়াব মেলে

 জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার Read more

প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!
প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে দেখলেন  ৫ সন্তানসহ স্ত্রী লাপাত্তা!

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে স্ত্রী-সন্তান ও সহায়-সম্পদ কিছুই খুঁজে পাচ্ছেন না চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি। Read more

পাথরঘাটায় শালিকের সঙ্গে আব্দুল হকের ১৮ বছরের বন্ধন
পাথরঘাটায় শালিকের সঙ্গে আব্দুল হকের ১৮ বছরের বন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা চত্বরে প্রতিদিন ভোর হলেই দেখা যায় এক অনন্য মানবিক দৃশ্য। সকাল ৬ টার দিকে সেখানে আব্দুল Read more

১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস
১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল: সারজিস

বিগত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।রোববার (১৩ এপ্রিল) Read more

বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি
বড়দিনের বর্ণিল সাজে সজ্জিত ইতালি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি ও বর্ণিল সাজে পুরোপুরি উৎসবমুখর হয়ে Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন