হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে শনিবার দুপুর থেকে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা। এতে আগমন ও বহি:র্গমনে বিপাকে পাড়েন বিদেশগামী যাত্রীরা। বিশেষ করে ট্রানজিট যাত্রীরা সময়মতো পরবর্তী ফ্লাইট ধরতে না পারায় চরম বিপাকে পড়েন। এদের মধ্যে একজন ফেনীর ওমর ফরহাদ জনি। দুবাই যেতে এসেছিলেন বিমানবন্দরে, কিন্তু পৌঁছে জানতে পারেন গন্তব্যের ফ্লাইট শিডিউল পরিবর্তন হয়েছে। এখন কখন ছাড়বে সেটার কোন নিশ্চয়তা না থাকায় চিন্তিত তিনি।তার মত এমন অনেক বিদেশগামী যাত্রী শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পড়েছেন শিডিউল বিপর্যয়ের ফাঁদে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় বাড়ে দুর্ভোগও।যদিও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দেয় শনিবার রাত ৯ টার পর পুনরায় চালু হবে সব রুটের বিমান চলাচল। তবে সব ফ্লাইট সময় মেনে চলতে পারেনি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, শীঘ্রই শিডিউল বিপর্যয় নিরসন হবে। এদিকে, ঢাকা বিমানবন্দর বন্ধ ঘোষণার পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ৮টি ফ্লাইট অবতরণ করে। এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমান অবতরণ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড়

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রিয় Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরদিন অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে Read more

বোয়ালমারীতে একই সড়কে চার হাট, চরম যানজট
বোয়ালমারীতে একই সড়কে চার হাট, চরম যানজট

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে চারটি স্থানে বসছে সাপ্তাহিক হাট। এতে সৃষ্ট তীব্র যানজটে ভোগান্তিতে Read more

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের Read more

শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে
শ্রমিকদের কর্মবিরতি: ভাড়া চাইছে বাড়িওয়ালা, বাকী বন্ধ দোকানে

গাজীপুর মহানগরীতে আলিফ ইন্ডাস্ট্রিজ লিঃ নামক কারখানার শ্রমিকরা গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা অভ্যন্তরে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন।  শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন