কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।গতকাল শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। দোহায় এ আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করছে তুরস্কও।এ যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলোআপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার।২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।এ আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তে সশস্ত্র গোষ্ঠীদের মদদ দিচ্ছে কাবুল। তারা এই মদদ বন্ধের দাবি করছে দীর্ঘদিন ধরেই। এরমধ্যে দুই সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। এর প্রতিশোধ নিতে সীমান্তে পাক সেনাদের ওপর হামলা চালায় আফগান সেনারা। এরপর এটি বড় সংঘর্ষে রূপ নেয়। যা কেড়ে নিয়েছে কয়েকশ প্রাণ।গত সপ্তাহে দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়। এটির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তান। যদিও এরআগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে তাদের যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু ওই সময় পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছিল।আফগানিস্তান শুরু থেকে দাবি করছে, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয় না।গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা আত্মঘামী বোমা হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করে। এরপর পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করে।সূত্র: রয়টার্সএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসএল খেলতে পাকিস্তানে পা রাখলেন সাকিব
পিএসএল খেলতে পাকিস্তানে পা রাখলেন সাকিব

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। এই লিগ দিয়ে প্রায় ৬ মাস পর প্রতিযোগিতামূলক Read more

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবি ছাত্র অধিকার পরিষদের

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশ থেকে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলসহ ব্রিগেডিয়ার জেনারেল Read more

বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী
বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ৩টি পদে ০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Read more

গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার
গজারিয়ার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি শফিকুল শফিককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাপিড Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন