মিরপুরে নামার আগে প্রতিপক্ষ দলগুলোর সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ উইকেট। সব দলই ম্যাচের আগের দিন পিচ খুঁটিয়ে দেখে রহস্য উন্মোচনের চেষ্টা করে। এবারও ব্যতিক্রম হয়নি। গত দুই দিন নিয়ম করে পিচ পর্যবেক্ষণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি। কিন্তু কালো মাটির উইকেট ঠিক কতটা বুঝতে পেরেছেন, সেটিই এখন প্রশ্ন।সামির কাছে রহস্যময় হলেও এই উইকেট সম্পর্কে ভালোই জানেন বাংলাদেশের কোচ ফিল সিমন্স। কারণ টনি হেমিংয়ের তত্ত্বাবধানে তৈরি হয়েছে তাঁর চাওয়া মতোই পিচ। গামিনি ডি সিলভার পর মিরপুরে উইকেট তৈরিতে এখন হেমিংয়েরই দায়িত্ব। স্পোর্টিং উইকেট বানানোর তার সামর্থ্য নিয়ে আলোচনা চলছে।কালো মাটির পিচ৬ সাধারণত স্পিনারদের জন্য স্বর্গ হয়ে থাকে। ম্যাচের আগের দিন পিচ দেখে স্যামি বলেছিলেন,‘ ঠিক কীভাবে ব্যাখ্যা করব জানি না… এমন কিছু আগে দেখেনি। আমরা জানি উপমহাদেশের কন্ডিশন ব্যাটারদের জন্য কতটা চ্যালেঞ্জিং।’বাংলাদেশে বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডেতে আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ক্যারিবিয়রা। প্রথম ইনিংসের খেলা বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে, পিচে স্পিনাররাই প্রভাব বিস্তার করেছে। টার্ন, নিচু হয়ে আসা বল, ধীরগতির উইকেট— সব মিলিয়ে রোমারিও শেফার্ড ও খারি পিয়েরের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা খেলেছে টেস্ট মেজাজে।আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার দুই বল আগেই অল আউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইনিংস বিশ্লেষণ করলে দেখা যায়, প্রায় সব ব্যাটারই খেলেছেন টেস্ট মেজাজে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহীদ হৃদয়। তবে এ রান করতে তিনি খেলেছেন ৯০ রান। শেষদিকে কেবল রিশাদ হোসেন ব্যাট করেছেন ২০০ স্ট্রাইক রেটে। এছাড়া আর কারো ব্যাটেই দেখা যায়নি ওয়ানডের সাবলীল ব্যাটিং। মিরপুরের পিচ নিয়ে বরাবরই বিতর্ক থাকে। ক্রিকেটাররাও চান ব্যাট-বলের সমান লড়াইয়ের উইকেট। কিন্তু ভালো উইকেট মানেই শক্ত প্রতিপক্ষেরও বাড়তি সুযোগ। র‍্যাংকিংয়ের পয়েন্ট বাড়াতে এবং সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশের লক্ষ্যেই বোঝা যাচ্ছে পিচে বাড়তি স্পিনের ছোঁয়া রাখা হয়েছে।দীর্ঘ ১৬ বছর মিরপুরের কিউরেটর ছিলেন গামিনি ডি সিলভা। অভিযোগ ছিল, তিনি ভালো উইকেট বানাতে পারছেন না। এবার নতুন দায়িত্বে এসেছেন টনি হেমিং। তাঁর হাত ধরেই পিচে এসেছে নতুন ‘কালো রহস্য’।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল
ইরানের হাসপাতালে হামলা চালালো ইসরাইল

ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত ফারাবি হাসপাতালে ইসরায়েল  হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সোমবার (১৬ জুন) সামাজিক Read more

ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে
ধামরাইয়ে মাকে হত্যার পর পাশে বসেই কাঁদলেন ছেলে

ঢাকার ধামরাই পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় জোৎস্না রানী সরকার (৬৫) নামে মাকে শ্বাসরোধে হত্যা করেছে ছেলে। হত্যার পর ছেলে মানিক Read more

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

২ নভেম্বর: নামাজের সময়সূচি
২ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’
‘জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ’

“জ্বালানি ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ। সাধারণ জনগণের জ্বালানির অধিকার ক্ষুণ্ন করে ব্যবসায়ীদের নানা সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। ফলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন