ভিএআর আসার পর ফুটবলে ন্যায্যতা বাড়লেও কমেনি বিতর্ক। বরং সিদ্ধান্ত নিতে দেরি, খেলায় ছন্দ হারানো; এসব নিয়ে অভিযোগ বেড়েই চলেছে। সেই বিতর্ক ঠেকাতে এবার নতুন এক পদ্ধতি পরীক্ষা করছে ফিফা। মাঠে আসছে দুই নতুন রঙের কার্ড, পার্পল (বেগুনি) ও ব্লু (নীল)।নতুন এই উদ্যোগের নাম ‘ফুটবল ভিডিও সাপোর্ট’ বা এফভিএস (FVS)। টেনিসের মতো এখানে কোচরা নিজেরাই রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবেন। ফিফা পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করেছে চিলিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ কয়েকটি টুর্নামেন্টে।ফিফার বলছে, এই প্রযুক্তি ভিএআরের তুলনায় কম ব্যয়বহুল, সহজে ব্যবহারযোগ্য এবং ছোট লিগগুলোর জন্য কার্যকর। ইতালির সিরি সি, স্পেনের প্রিমেরা ফেদেরাসিওনসহ ব্রাজিল ও ইতালির নারী লিগে ইতোমধ্যে এর ট্রায়াল চলছে।এ পদ্ধতিতে ম্যাচের শুরুতেই কোচদের হাতে তুলে দেওয়া হবে দুটি কার্ড। একটি বেগুনি, আরেকটি নীল। ম্যাচ চলাকালে সর্বোচ্চ দুইবার কোচ রিভিউ চাইতে পারবেন। রেফারির সিদ্ধান্ত পাল্টে গেলে কার্ড আবার ব্যবহারযোগ্য থাকবে। আর সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে কার্ডটি হারাতে হবে।রিভিউ চাওয়ার প্রক্রিয়াও সহজ। কোচ আঙুল ঘুরিয়ে রিভিউ ইশারা দেবেন, এরপর কার্ড হস্তান্তর করলেই আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৪ শতাংশ জমি লিখে নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের Read more

মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিক দগ্ধ
মালয়েশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিক দগ্ধ

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাই বুলোহ এলাকায় তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

নির্বাচনি রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি।বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল
হজযাত্রীদের বাসে হামলা চালালো ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিমতীরে হজযাত্রী বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত শনিবার (৩১ মে) জেনিনের বিভিন্ন জায়গায় রেইড দেয় ইসরায়েলি সেনারা। Read more

আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার
আলোচিত বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান
সাতকানিয়ায় খালের পথ রুদ্ধ করে দেওয়া বাঁধ অপসারণে অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে অবৈধভাবে দেওয়া মাটির বাঁধ অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।   বুধবার (১৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন