ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।এ অবস্থায় বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।  এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ২৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সবকটি ইউনিট এখন পৌঁছায়নি, ৯টি ইউনিট কাজ শুরু করেছে।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের জন্য জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক Read more

মুন্সিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের
মুন্সিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার Read more

এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস
এখনও শঙ্কামুক্ত নন শ্রেয়াস

ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে আইসিইউ থেকে সাধারণ কক্ষে নেওয়া হয়েছে। জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল Read more

বৃষ্টির মতো ঝরছে শীত, বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
বৃষ্টির মতো ঝরছে শীত, বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

বৃষ্টির মত কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম। সন্ধ্যার পর নামছে ঘন কুয়াশা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ফলে বিপর্যস্ত Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন