সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে তিন দাবিতে বাস্তবায়নে অবস্থান নিয়েছেন  ‘জুলাই শহীদের পরিবার ও আহত’ ব্যক্তিরা। শুক্রবার (১৭ অক্টোবর) সাড়ে দশটার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান নেয়। এর আগে, গতকাল রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন।ফটক টপকে ভেতরে ঢুকে তারা মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েছেন। এরপর তাদের একজন প্রতিনিধি তাদের শান্ত হবার অনুরোধ করেন। এরইমধ্যে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে।তাদের দুইটি দাবি হলো— শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং তা বাস্তবায়ন।আন্দোলনকারী বলছেন, এই দুই দাবি ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করতে হবে।সার্বিক পরিস্থিতি নিয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হয়েছিল, তবে তারা জানিয়েছেন– দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যাবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলছে। আলোচনার ফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স
চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের মধ্যেই ভারত যাচ্ছেন জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তিনি এমন সময় ভারতে যাচ্ছেন যখন চীনের সঙ্গে শুল্ক আরোপ Read more

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার Read more

মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু
মহিলা ফিদে মাস্টার হলেন খুশবু

সম্ভাবনাময় দাবাড়ু ওয়াসরিয়া খুশবু। তিনি বিশ্ব দাবা সংস্থা থেকে মহিলা ফিদে মাস্টার খেতাব পেয়েছেন। তার বর্তমান রেটিং ২১৪৫ হওয়ায় তিনি Read more

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে Read more

যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার
যশোরে শিশুকে যৌন নিপীড়ন, আ’লীগ নেতা গ্রেফতার

যশোরের মণিরামপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আওয়ামী লীগের নেতা বাবর আলী ওরফে বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ Read more

দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!
দুই টাকার তালের শাঁস টাঙ্গাইলে বিক্রি হচ্ছে ৩০ টাকায়!

গাছে থাকা দুই টাকার তালের শাঁস টাঙ্গাইল শহরের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। শহরের নারী-পুরুষ কিংবা শিশু-বৃদ্ধ ক্রেতারা শাঁস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন