দিনাজপুরের বিরামপুর উপজেলায় বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে মুকুন্দপুর ইউনিয়নের ভেলাপাড় ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন মো. মাহমুদুল আজাদ রিপন (৪৮), বরগুনা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চরকলোনী গ্রামের আলহ্বাজ মো. আজহার আলীর ছেলে; মো. হাফিজুর রহমান ইকবাল (৫৭), বরিশালের উজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কেশবকারী গ্রামের মৃত রফিক মৃধার ছেলে।পুলিশ জানায়, রাত ৮টার দিকে উপজেলার ভেলাপাড় ব্রীজ এলাকায় দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় নিশ্চিত করেন।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং শুক্রবার (১৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল স্পেন
ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়ে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল স্পেন

ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন Read more

মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে ডান হাতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় বুধবার Read more

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী Read more

সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেন ৩টি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিতে থাকা একটি কন্টেইনার নিচে পড়ে যায় আর দুটি Read more

বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফর ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক Read more

মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’
মাদুরোকে পাঠানো হলো ব্রুকলিনের বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের ‘গভীর উদ্বেগ’

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউইয়র্কে নেওয়া হয়েছে। সেখান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন