পাকিস্তানের লাহোরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওকারা শহরে উচ্চ শব্দে গান বাজানোর জন্য এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে পাঞ্জাব সাউন্ড সিস্টেম রেগুলেশন আইনের অধীনে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদমাধ্যম বোল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী নসিবো লালের একটি বিখ্যাত গান রিকশা চালানোর সময় জোরে জোরে বাজানো হচ্ছিল। এ কারণে রিকশাচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।এ ঘটনায় পুলিশের ভাষ্য―রিকশাচালক রাস্তায় উচ্চ শব্দে গান বাজিয়ে রিকশা চালাচ্ছিলেন। যা আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, আইনটি কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই সবার জন্য প্রযোজ্য। কারও শব্দ দূষণ করা বা জনসাধারণের শান্তি লঙ্ঘণ করার অনুমতি নেই।এদিকে মামলাটি অল্প সময়ের মধ্যেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ শব্দ দূষণ রোধে এ পদক্ষেপের প্রশংসা করছেন। আবার কেউ যুক্তি দিচ্ছেন, গান শোনা ব্যক্তিগত অধিকার।মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোয় এ ধরনের নিয়ম প্রচলিত রয়েছে। যেখানে জনসমক্ষে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা আরোপ করা হয়। এসব দেশগুলো সাধারণত সতর্কতা হিসেবে জরিমানা জারি করে থাকে। যা পাকিস্তানে ক্ষেত্র বিশেষ অনুসরণ করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ছাদ উড়ে যাওয়া সেই চালক গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ছাদ উড়ে যাওয়া সেই চালক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বাসের ছাদ উড়ে যাওয়া দুর্ঘটনার চালক শহীদুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা।মঙ্গলবার (৭ মে) দিবাগত Read more

পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পারভেজ হত্যার বিচারের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) Read more

কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়
কিডনিতে পাথর কেন হয়, প্রতিরোধের উপায়

পৃথিবীর প্রাকৃতিক খনিজ উপাদান নিয়ে প্রকৃতিতে যেমন পাথর তৈরি হচ্ছে, ঠিক তেমন মানবদেহের উপাদান ও খনিজ দিয়ে গঠিত আমাদের শরীরের Read more

জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া
জানাজার নামাজ: নিয়ত, নিয়ম ও দোয়া

ইসলামে জীবিতদের মতো মৃতদেরও সম্মান ও মর্যাদার চোখে দেখা হয়। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার উদ্দেশ্যে Read more

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল: খোকন

মাদারীপুরের কালকিনিতে জাতীয়তাবাদী দল মুক্তিযোদ্ধা দলের দ্বী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন