শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পদ্মার তীরবর্তী বিভিন্ন চরে অবৈধভাবে তৈরি করা আড়তগুলো ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপি চলা এক অভিযানে এসব সামগ্রী ধ্বংস করা হয়। চাঁদপুর-শরীয়তপুর অঞ্চলের ২০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান। এ সময় পদ্মা নদী থেকে দুই জেলেসহ প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়াও পদ্মা তীরবর্তী  মোল্লার বাজারের চরে অবৈধভবে গড়ে উঠা মৎস্য মহাজনদের ৭টি আড়ত ও ব্যবসায়ের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘আমাদের অভিযানের মূল লক্ষ্য জাল পুড়ানো বা জাল জব্দ নয়, আমরা চাই মা ইলিশ সংরক্ষিত থাকুক। যাতে অন্যান্য সময়গুলোতে জেলেরা স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে।’ তিনি আরো বলেন, ‘১৩ দিনে ৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও পোড়ানো হয়েছে। অসাধু আড়তদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছি। আজকে আমরা ৭টি আড়ত উচ্ছেদ ও মাছ বিক্রির সাথে সংশ্লিষ্ট সরঞ্জামসহ দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।’উল্লেখ্য, ৪ অক্টোবর থেকে ২৫ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। সেই বিধিনিষেধ অমান্য করে কিছু অসাধু আড়তদারের যোগসাজসে রাতদিন ইলিশ ধরায় লিপ্ত জেলেরা।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য
ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন যুক্তরাজ্য

ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রবিবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এক Read more

বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
বাংলাদেশসহ ৬ দেশে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল Read more

ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে Read more

মেট্রোরেলে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
মেট্রোরেলে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে Read more

বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
বরিশালে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

‘শাওন, আলভি, তানভীর ও আলিফ- তারা সবাই শিক্ষার্থী। শুধু তাই নয়, চার জন সর্ম্পকে বন্ধু। তাদের স্বপ্ন ছিলো বহু। তবে Read more

সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম
সামনে আরও একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আমাদের আরও একটি লড়াই আসছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। কারণ, আমাদের লড়াই অনেকের সাথেই করতে হবে, এমন মন্তব্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন