শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সঙ্গে আইওয়াশ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।’এর আগে দুপুর ১টার দিকে শিক্ষক প্রতিনিধিদের একটি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে অংশ নেয়। দীর্ঘ আলোচনার পরও সমাধানের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়ায় তারা কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে টানা আন্দোলনে আছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। বুধবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে শাহবাগ অবরোধ করেন তারা।লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর থেকেই সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দেশের সব সরকারি হাসপাতালের Read more

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ
মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মইরা যামু: বিধবা আরেফা বেগমের আর্তনাদ

মোগো যাওয়ার যায়গা নাই, বিচার না পাইলে মোরা মইরা যামু, ওরা মোর পোলাডারে মামলা দিয়া বাড়ি থেইকা খেদাইছে এভাবে আক্ষেপ Read more

মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া কলেজছাত্র ইমন হত্যা মামলায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি টগর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার Read more

মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ
মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি দখলের অভিযোগ

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব (মুসলিম ইনস্টিটিউট) ও মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে Read more

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ

পাবনার ঈশ্বরদীতে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (৩০) গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও Read more

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে সেনাবাহিনীর অভিযান, আটক ২

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন