মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভাইবসের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, বিদেশিরা মালয়েশিয়ায় গিয়ে ভুয়া বিয়ে করলেই গ্রেপ্তার করা হবে তাদের, সঙ্গে দেওয়া হবে জেল। বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হবে নিজ দেশে।প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দার (পিআর) মর্যাদা ও ব্যবসায়িক সুযোগ-সুবিধা পেতে বিদেশিদের মধ্যে ভুয়া ও চুক্তিভিত্তিক বিয়ের প্রবণতা বাড়ছে দিনকে দিন। বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর কিছু বিদেশি স্থানীয় নারীদের সঙ্গে বিয়ে করে কেবল ব্যাংকঋণ, ব্যবসার অনুমতি ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করছে।অভিযোগ রয়েছে, সুবিধা নেওয়ার পর তারা স্ত্রীকে তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করছে, যেন ‘সব মধু শেষ হলে ফুল ছেড়ে উড়াল দেওয়া’।সমালোচকরা বলছেন, ভুয়া বিয়ে কোনো পারিবারিক বন্ধন নয়, এটি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা। মালয়েশিয়া যদি বিষয়টি এখনই দমন না করে, তবে এই প্রতারণা রাষ্ট্রের শিকড়ে বিষ ঢালবে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান মাই মেট্রোতে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, পরিবার গঠনের উদ্দেশ্য ছাড়া কেবল ব্যবসা বা অবৈধ বসবাসের জন্য বিয়ের মর্যাদা ব্যবহার করা হলে তা তদন্তসাপেক্ষ।তিনি বলেন, পাস বা অভিবাসন সুবিধার অপব্যবহার গুরুতর অপরাধ। প্রমাণ মিললে বিদেশিদের গ্রেপ্তার, বিচার ও সাজা শেষে কালো তালিকাভুক্ত করে দেশে ফেরত পাঠানো হবে।জাকারিয়া শাবান আরও জানান, বিদেশি স্বামী-স্ত্রীরা দীর্ঘমেয়াদি সামাজিক পাস (পিএলএস) সুবিধা পেলেও কাজ করতে হলে অবশ্যই বৈধ অনুমতির প্রয়োজন। সন্দেহজনক ক্ষেত্রে দম্পতিদের বাড়ি ও কর্মস্থলে হঠাৎ পরিদর্শন, সাক্ষাৎকার ও নথি যাচাই করা হয়।অভিবাসন বিভাগ (জেআইএম) ইতোমধ্যে পিডিআরএম, জেপিএন, জাকিম রাজ্যের ইসলামিক কর্তৃপক্ষ, এলএইচডিএন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছে। তথ্য ভাগাভাগি ও সমন্বিত তদন্তের মাধ্যমে বৈবাহিক মর্যাদার অপব্যবহারকারীদের শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।মালয়েশিয়া সরকার বারবার সতর্ক করেছে, ‘বিয়ে কখনোই ব্যবসার টিকিট নয়, ভুয়া বিয়ের মাধ্যমে সুবিধা নেওয়া হলে কঠোর শাস্তি অনিবার্য।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু
ভোলায় ৮ মাসে পানিতে ডুবে ১২০ শিশুর মৃত্যু

শনিবার দুপুর আড়াইটার দিকে ভোলা সদর হাসপাতালে দেখা মিলে এক হৃদয় বিদারক দৃশ্য। একমাত্র কন্যা, শিশু রাইসা (৮) কে হারিয়ে Read more

কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা
কুয়াকাটার লেম্বুরবন কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, লোকসান প্রায় ৩৩ লাখ টাকা

পটুয়াখালীর কুয়াকাটার লেম্বুরবন এলাকায় হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাতের আঁধারেই লন্ডভন্ড হয়ে গেছে অন্তত ৩৫টি দোকান। সোমবার (১৭ মার্চ) প্রথম Read more

নরেন্দ্র মোদি ‘অত্যন্ত ভয়ংকর’ ব্যক্তি, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
নরেন্দ্র মোদি ‘অত্যন্ত ভয়ংকর’ ব্যক্তি, ক্ষোভ প্রকাশ ট্রাম্পের

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অত্যন্ত ভয়ংকর ব্যক্তি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কাশ্মিরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে Read more

সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর
সালমান শাহর মৃত্যু নিয়ে অবশেষে মুখ খুললেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় তার। মরদেহ Read more

সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ
সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা ৩য় দিনের মতো বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।সোমবার (২৬ মে) Read more

ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার
ভোলায় অপহরণ মামলার দুই আসামি গ্রেপ্তার

ভোলার তজুমদ্দিনে অপহরণ এবং চুরি মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার কাজিকান্দি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন