চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ইসলামী শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফল থেকে এ তথ্য জানা যায়।আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।এদিকে, চাকসুর কেন্দ্রীয় সংসদে নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হয়েছেন। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এবারে নির্বাচনে ২৬টি পদের মধ্যে শিবির জিতেছে ২৪টিতে। বাকি সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’
`নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে’

আগামী জাতীয় নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ইউএনডিপির মাধ্যমে Read more

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরাইল

ইসরাইলের রাজধানী তেলআবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরাইলিদের মুক্তির দাবিতে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি Read more

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে জিহাদ (৫) ও রায়হান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মো. নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন