এইচএসসি ও সমমান পরীক্ষায় গত কয়েক বছরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছেন মেয়েরা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ছাত্রীদের পাসের হার ৬২ দমশিক ৯৭। ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০। জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে মেয়েরা। মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী। আর জিপিএ–৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৩২ হাজার ৫৩।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকাল ১০টায় এইচএসসির ফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়।জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল
গাজা দখলের জন্য ৬০ হাজার রিজার্ভ সৈন্য ডাকছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নে আগামী কয়েক সপ্তাহে অতিরিক্ত ৬০ হাজার রিজার্ভ সেনাকে ডাকবে ইসরায়েল। একই সময়, আরও Read more

টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে
টাঙ্গাইলে তেলের সংকট তীব্র, ভোগান্তি চরমে

টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সীমিতসংখ্যক পাম্প খোলা থাকলেও সেখানে Read more

সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা
সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমে নাভিশ্বাস অবস্থা জনজীবনের। এমন অবস্থার মধ্যেই স্বস্তির খবর দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সারা Read more

টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রদবদল
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে রদবদল

ওয়ানডে সিরিজ শেষ হয়েছে স্পিনের দাপটে। সেই ধারাবাহিকতা নিয়েই এবার চট্টগ্রামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে Read more

চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাষা ও সংস্কৃতি নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

সিটাগং ল্যাংগুয়েজ অ্যান্ড কালচারাল একাডেমি (সিএলসিএ)’র উদ্যোগে “হাজার বছরের চট্টগ্রাম: প্রসঙ্গ ভাষা ও সংস্কৃতি” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব
পলাতক সব মন্ত্রী-এমপিকে আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন