কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়নাঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়নাঘরে ছিলাম। এ যে কত কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়নাঘর আবার ফিরে আসবে, এটা আমরা মেনে নেব না। আয়নাঘর ফিরে আসবে না, এই জন্যই আমাদের এই ৫ দফা।পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনের সময় এমন মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত।  জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যেসব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াতে ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে গড়িমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, ‘পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেই সঙ্গে জুলাই সনদ ঘোষণা করে, নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।এ সময় জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অপরাধে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। ফেরত আসাদের মধ্যে ৭ Read more

চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের ফলাফলে Read more

দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট
দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা, সড়কে তীব্র যানজট

ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। অসংখ্য মানুষ শহর ছাড়তে শুরু করায় তেহরানের সড়কে Read more

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া Read more

রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
রংপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

রংপুরের বদরগঞ্জে ভাড়াটিয়া ও দোকান মালিকের দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে  লাভলু মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় Read more

সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার
সৌদিতে হাজিদের সঙ্গে প্রতারণা, ৪ চীনা নাগরিক গ্রেফতার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে জাল হজ প্যাকেজ প্রচারের অভিযোগে ৪ চীনা নাগরিককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।বুধবার (৩০ এপ্রিল)পবিত্র মক্কায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন