পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহকে নিয়ে কড়া সমালোচনা করেছেন। পাকিস্তানের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি দাবি করেন, ভারতীয় সরকার মোদির ইচ্ছামতোই কাজ করেন জয় শাহ। একই সঙ্গে আফ্রিদি ভারতের গণমাধ্যমের আচরণকেও ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। ভারতের গণমাধ্যমে আইসিসি সভাপতিকে নিয়ে আফ্রিদি বলেন, ‘মোদি সরকার যা বলে, বাছবিচার না করে সেটাই করেন জয় শাহ। ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করাই যেন তার দায়িত্ব হয়ে গেছে।’সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে এক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আফ্রিদি জানান, তিনি নিন্দা জানালেও হতাশ হয়েছেন ভারতের আচরণে। তার অভিযোগ, কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে। আফ্রিদি বলেন, ‘ভারতের মিডিয়া মৃতকে জীবিত করে তোলে, আবার যিনি মারা গেছেন তাকেও জাগিয়ে তোলে। বলিউডও এই প্রচারণায় অংশ নেয়।’নিজ অভিজ্ঞতার কথা স্মরণ করে আফ্রিদি জানান, ১৯৯৯ সালে ভারত সফরের সময় ব্যাঙ্গালুরুতে পাকিস্তান দলের ওপর হামলা চালানো হয়েছিল। বারবার হুমকির মুখে পড়তে হয়েছে তাদের। সেই অভিজ্ঞতা টেনে আফ্রিদি প্রশ্ন তুলেছেন, ‘তখন তো পাকিস্তান অভিযোগ করে ভারত সফর বাতিল করেনি।’বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘পিসিবির এখন লবিং আরও শক্তিশালী করা উচিত। আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে।’ক্রিকেটকে যেন রাজনৈতিক টানাপোড়েনের বাইরে রাখা হয়। আফ্রিদির ভাষ্যে, ‘ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা। খেলাধুলাকে দ্বন্দ্বের কারণ না বানিয়ে, সম্পর্কের সেতুবন্ধন গড়তে ব্যবহার করা উচিত।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মোবাইল চুরি করে পালাচ্ছিল চোর, ধরতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পাবনার আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের

ঢাকার জার্মান দূতাবাস ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ Read more

এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ
এনসিপি বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দুবার ভাববেন না: হাসনাত আবদুল্লাহ

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট  করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন