দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। চার জেলা হলো- চাঁপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনী।বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপন বলা হয়, ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মিজ্ মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দিয়েছে সরকার।এছাড়া বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মিজ আফছানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনমূলে মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ-কে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম হিসেবে বদলির আদেশে তাঁর ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে অবৈধ ইটভাটায় অভিযান
নাগরপুরে অবৈধ ইটভাটায় অভিযান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) Read more

সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প
সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প

সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর Read more

কক্সবাজারে ধর্ষণ থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্বামীর
কক্সবাজারে ধর্ষণ থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল স্বামীর

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় রঞ্জন চাকমা (৩৮) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার Read more

বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা
উখিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টা, থানায় মামলা

কক্সবাজারের উখিয়ায় একটি পরিকল্পিত, বর্বর ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও পরিচ্ছন্ন সাংবাদিকতার প্রতীক জসিম আজাদ। ভূমিদস্যু Read more

নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা
নাগরপুর-আরিচা মহাসড়কের মাঝখানে খুঁটি, দুর্ঘটনার ফাঁদে যাত্রীরা

টাঙ্গাইলের নাগরপুর-আরিচা মহাসড়কের সম্প্রসারণ কাজ চলমান থাকলেও, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এর ফলে প্রতিদিন ঝুঁকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন