টাঙ্গাইলের নাগরপুর-আরিচা মহাসড়কের সম্প্রসারণ কাজ চলমান থাকলেও, বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এর ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। ইতোমধ্যে ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যা বড় ধরনের দুর্ঘটনার পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের অন্তত ১৫টির বেশি বৈদ্যুতিক খুঁটি বিভিন্ন স্থানে রাস্তার একেবারে মাঝখানে অবস্থান করছে। সম্প্রসারণ কাজ চলতে থাকলেও খুঁটিগুলো সরানো হয়নি, যা যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করছে।স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘এই খুঁটিগুলো রাস্তার মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে যে, রাস্তায় যারা নিয়মিত চলাচল করেন, তারা প্রতিনিয়ত ঝুঁকির মুখে রয়েছেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই যেন এসব খুঁটি সরিয়ে নেওয়া হয়।’ একজন পিকআপ চালক মো. হাবিব বলেন, ‘রাতের বেলায় খুঁটিগুলো ঠিকমতো দেখা যায় না। হঠাৎ করে খুঁটি সামনে এলে সময়মতো ব্রেক করাও কঠিন হয়ে পড়ে। এটা খুবই ভয়ংকর।’ স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তা সম্প্রসারণের কাজের সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঠিক সমন্বয়ের অভাবের কারণে এই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।এই বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর জন্য রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করছি। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় কাজ শুরু হয়েছে। তবে কিছু স্থানে দোকানপাট ও বসতবাড়ির কারণে বাধার সম্মুখীন হচ্ছি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেক স্থানে পিটিশনের মাধ্যমে কাজ শেষ করেছি এবং বাকিগুলোতেও দ্রুত কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।’স্থানীয়রা দ্রুত এসব বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা
প্রেমিকের সঙ্গে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখে ফেলায় স্বামীকে হত্যা

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্বামী, তারই ‘শাস্তি’ পেতে হলো যুবককে! ভারতের হরিয়ানায় প্রেমিককে সঙ্গে নিয়েই গলায় ফাঁস লাগিয়ে Read more

টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৫)

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ রোববার (২২ জুন) রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে মাঠে ভারতের বড় সংগ্রহকে চ্যালেঞ্জ Read more

নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ
নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাদ্যযন্ত্র ও ফলজ চারাগাছ বিতরণ

দিনাজপুরের নবাবগঞ্জে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবদের মাঝে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে বাদ্যযন্ত্র এবং পুষ্টির ঘাটতি পূরণে ফলজ চারাগাছ বিতরণ Read more

নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম
নাটোর সরকারি বালক বিদ্যালয়ে ভর্তির তালিকায় বালিকার নাম

অনলাইনের লটারিতে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে মোছা. সুমাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে তৃতীয় Read more

মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা
মাঝপথেই বিপিএল ছেড়ে দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। গত ২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন