অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার জন্য হাতে উঠেছে সম্মানজনক পুরস্কারও। তাহসানের সঙ্গে গাওয়া গান হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত এই অভিনেত্রী। হাজির হচ্ছেন প্রযোজক হিসেবে। নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে গড়ছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফারিণ জানান, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’একই সঙ্গে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কী নাম প্রস্তাব করা যায়। এরপর থেকেই মন্তব্যের ঘরে চলছে নামের ঝড়। জানা গেছে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন ফারিণ।এই ব্যানারে প্রথম প্রজেক্ট হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকবে ফারিণের নিজের গাওয়া গান। এটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ফারিণ বলেন, ‘এখনো এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’কিছু দিন ধরে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন ফারিণ। কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, ‘সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী
ফের ইরানের হামলা শুরু, জেরুজালেমে সাইরেন-ইসরাইলিদের ‘পালাতে’ বললো সেনাবাহিনী

ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে স্থানীয় সময় রোববার (১৫ জুন) রাতে ইসরাইলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ শুরু করেছে Read more

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান
মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান

মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।রবিবার (২৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড Read more

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে মিয়া সামাদ সিদ্দিকী (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। তিনি খুলনার খালিশপুর Read more

দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা
দেশে ফিরে ইতিহাস গড়েন যে চার বিশ্বনেতা

নির্বাসন বা কারাবাস অনেক সময়ই কোনো নেতার রাজনীতির শেষ নয়। যুগে যুগে ইতিহাস এটিই প্রমাণ করেছে। জনগণের সমর্থন, আদর্শ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন