চিকিৎসার জন্য ভারতে অবস্থান করা কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার ওডিঙ্গার দপ্তরের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।ভারতের সংবাদমাধ্যম মাথ্রুভূমি জানিয়েছে, চিকিৎসার জন্য ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর কেরালার কোচিতে থাকা অবস্থায় বুধবার ওডিঙ্গা হার্টঅ্যাটাক করেন। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ওডিঙ্গা ছিলেন কেনিয়ার অন্যতম প্রভাবশালী রাজনীতিক ও বিরোধীদলীয় নেতা। তিনি পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেও কখনও নির্বাচনে জয়ী হতে পারেন নি। এর মধ্যে দুটি নির্বাচন পরিণত হয়েছিল ভয়াবহ সহিংসতায়, যেখানে বহু মানুষ নিহত হন।গণতন্ত্রকামী নেতা হিসেবে ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আন্দোলনের ফলেই দেশে ১৯৯১ সালে বহুদলীয় গণতন্ত্র এবং ২০১০ সালে নতুন সংবিধান চালু হয়।২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তার নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভই কেনিয়ার স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় রূপ নেয়। ওই সময় প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিহত হন এবং লাখো মানুষ ঘরবাড়ি হারান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে
৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে

৫ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। মূলত, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও Read more

সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা
সীতাকুণ্ডে নকল ক্যাবল কারখানায় র‍্যাবের অভিযান, ৮ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুর আব্দুল্লা ঘাটা এলাকায় নকল অবৈধ ক্যাবল কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেন র‍্যাব-৭। সোমবার (২১ জুলাই) দুপুরের অভিযানে Read more

চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়
চ্যাটজিপিটির সাথে গোপন কথাও আসছে নজরদারির আওতায়

চ্যাটজিপিটির সঙ্গে ব্যবহারকারীদের একান্ত ব্যাক্তিগত কথোপকথন আর পুরোপুরি ব্যক্তিগত থাকছে না। সহিংসতা বা গুরুতর হুমকির আশঙ্কা ধরা পড়লে, সেই তথ্য Read more

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানী ঢাকার বাসিন্দাদের প্রতিদিনই কেনাকাটাসহ নানা প্রয়োজনে কোনো না কোনো মার্কেট ও শপিংমলে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

আজ পবিত্র ঈদুল আজহা
আজ পবিত্র ঈদুল আজহা

আজ শনিবার ( ৭ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় দেশে পবিত্র ঈদুল আজহা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন