শেষ হলো অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর লড়াই। বাছাইয়ের শেষ দিনে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে আরও ছয়টি দল ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ নিশ্চিত করা এই ছয়টি দল হলো, দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল।আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ার সুবাদে এই তিনটি দল আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে রেখেছিল। অক্টোবর মাসের বাছাইপর্ব শেষে স্বাগতিক তিন দেশ সহ মোট ২৮ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।বর্তমানে যে ২৮টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, তার মধ্যে স্বাগতিক দেশগুলো (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও রয়েছে-কনমেবল (দক্ষিণ আমেরিকা)- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।এএফসি (এশিয়া)- জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া,  কাতার, সৌদি আরব।ওএফসি (ওশেনিয়া)- নিউজিল্যান্ড।আফ্রিকা- মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল।উয়েফা (ইউরোপ)- ইংল্যান্ড।উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব চলমান, সেখান থেকে সরাসরি উঠবে ১৬টি দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি Read more

রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর
রিটার্ন জমার সময় আরো এক মাস বাড়াল এনবিআর

ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে ২০২৫-২৬ Read more

‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’
‘যে প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে লন্ডন বৈঠকে’

বুধবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলোর শিরোনামে বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে দ্বিমত বিএনপি'র, দুই জিপিএ ৫ পেয়েও ফেল সোয়া লাখ, Read more

খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে Read more

হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ Read more

শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মবার্ষিকী আজ

গত শতাব্দীর সত্তর দশকে বাংলা সাহিত্যে যে ক'জন কবি সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখেছিলেন, তাদের একজন নাজমুল হক নজীর। আজ তাঁর ৭১তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন