মিশনটা ছিল ধবলধোলাই এড়ানোর। সেটা তো হলোই না; উল্টো আবুধাবিতে ইতিহাস গড়া হারে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলার ছেলেরা। আবুধাবিতে ওয়ানডে ফরম্যাটে (রানের ব্যবধানে) এটিই সবচেয়ে বড় হার।মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দেয় আফগানরা।জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে মাত্র ৯৩ রানে থামে মিরাজরা। দলের পক্ষে একজনই দুই অংকের কোটায় পৌঁছাতে পেরেছে। তিনি সাইফ হাসান। করেছেন ৫৪ বলে ৪৩ রান। বাকিরা সবাই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। বিষয়টা এমন— ক্রিজে গেছেন, স্ক্রিনে নিজের নাম দর্শকদের দেখিয়ে পুনরায় প্যাভিলিয়নে ফেরত এসেছেন।আফগানদের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন বিলাল সামি। তিন উইকেট পেয়েছেন রশিদ খান। একটি রান আউট এবং অন্যটি ওমরজাই।এর আগে, প্রথমে ব্যাটিংয়ে নেমে গুরবাজ ও জাদরান মিলে দারুণ শুরু এনে দেন আফগানদের। ৯৯ রানের মাথায় গুরবাজকে ফিরিয়ে স্পিনার তানভির ভাঙেন সেই ওপেনিং জুটি।তিনে নেমে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সেদিকুল্লাহ অটল। ২৯ রান করছেন তিনি। ১৭৩ রানে অটল আউট হওয়ার পর ধস নামে আফগানদের ইনিংসে। সাইফ হাসানের দুর্দান্ত স্পেলে দুইশর আগেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।তবে শেষদিকে আবারো ঝড় তোলেন নবি। একাই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন। শেষ দুই ওভারে তুলেন ৪৪ রান। নিজের ফিফটি করেন মাত্র ৩৫ বলে। তাতে বড় সংগ্রহ পায় তার দল।আফগানিস্তানের ইনিংসে ৪ ওভারে ৬ রানের খরচায় ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে উইকেট পান হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। সর্বোচ্চ ৬৭ রানের খরচায় ১ উইকেট পান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।তিন ম্যাচের সিরিজে সেরার পুরস্কার উঠেছে ইবরাহিম জাদরানের হাতে। আর এই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বিলাল সামি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা
এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা

আগামী সেপ্টেম্বর মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে এবারের আসরের ভেন্যু হিসেবে Read more

এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর
এবার গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থল হামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো Read more

দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস
দেশে আরও ৩ দিন টানা বৃষ্টির আভাস

সারাদেশে নিম্নচাপের প্রভাবে আরও ৩ দিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত বেড়ে ৪৯
ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুল ধসে নিহত বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) দেশটির Read more

আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে নিলাম। যেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন