দখলদার ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজা সিটির দুটি পৃথক স্থানে গুলি চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। গাজা সিটি হয়ে নিজ বাড়িতে ফেরার পথে নিহতরা এই হামলার শিকার হন। হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।রয়টার্স জানায়, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের গাজার আল আহলি ও আল নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের বিবৃতিতে দাবি করেছে, সন্দেহভাজন হিসেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। নিহতরা সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন।এর আগে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েল গুরুতর সাজাপ্রাপ্ত বন্দিসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেয়। বন্দিদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে বহু মানুষ জড়ো হয়েছিল।সোমবার হামাস গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এর জবাবে দুই বছরের ইসরায়েলি সামরিক অভিযানে গাজার প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।সূত্র : রয়টার্সইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল
জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক Read more

ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন
ভারতের দিল্লিতে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণে অবস্থিত দিল্লি হাট নামে জনপ্রিয় মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টা Read more

‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’
‘ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ‘ঈশ্বরের লক্ষ্য’ পূরণ করছে’

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ার সেনারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বুধবার (০৭ জানুয়ারি) ইউক্রেনে অভিযানরত রুশ সেনাদের Read more

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ

আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর Read more

নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন