দীর্ঘ ৩৫ বছর পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাড়ে ২৭ হাজার শিক্ষার্থীর হাতে ফিরছে ভোটাধিকার। তিন যুগের বেশি সময় পর নির্বাচন উৎসব ঘিরে, শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে চলবে ভোটগ্রহণ। তফশিল ঘোষণার পর থেকে প্রার্থীরা শাটল ট্রেন, একাডেমিক ভবন, আবাসিক হল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় কাটান।নির্বাচন উপলক্ষে পুরো ক্যাম্পাস সেজেছে পোস্টার, লিফলেট, ব্যানার ও ইশতেহারে। এ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৪৩৪ জন।চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ প্রার্থী। এরমধ্যে, চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ প্রার্থী। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন নারী প্রার্থী ও ৩৬৬ জন পুরুষ প্রার্থী। এছাড়া, ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।চাকসুতে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ প্রার্থী লড়ছেন। হল সংসদ নির্বাচনে ছাত্রদের ৯টি হল ও একটি হোস্টেল থেকে মোট ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হল থেকে ১২৩ জন প্রার্থী লড়ছেন। প্রত্যাশিত এই নির্বাচনের জন্য সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এর আগে, ১৯৮৬ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল শিবিরের একক আধিপত্য। ১৯৮১ সালের চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। ফলে, ১৯৯০ সালের নির্বাচনে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে ১২টি ছাত্র সংগঠন। জয় পায় বেশিরভাগ পদে। এরপর, আর নির্বাচন হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ Read more

কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
কুষ্টিয়ায় মোটরসাইকেল রেসিং করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

কুষ্টিয়া- পাবনা হাইওয়ে সড়কে মোটরসাইকেল রেসিং করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়ার Read more

মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া
মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া

সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। রোববার সকালে (১৯ অক্টোবর) স্ত্রী পরিণীতিকে নিয়ে হাসপাতালে রওনা দিয়েছিলেন Read more

হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Read more

বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি
বোয়ালমারীতে মডার্ন ল্যাবরেটরির ভুয়া রিপোর্টে কিডনি নষ্টের বিভ্রান্তি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মডার্ন ল্যাবরেটরি এক শিশুর কিডনি নষ্ট হয়েছে বলে ভুয়া রিপোর্ট দিলে এক পরিবার Read more

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন