এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচে শক্ত প্রতিপক্ষ হংকংকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরুতে এক গোল পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত কাই তাক স্টেডিয়ামে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটা ছিল বেশ সতর্ক। প্রথম ১০ মিনিটে দুই দলের পক্ষ থেকেই উল্লেখযোগ্য কোনো আক্রমণ দেখা যায়নি। ম্যাচের ২০ মিনিটে সামিত সোম এককভাবে আক্রমণে উঠলে তাকে ফাউল করে থামায় হংকংয়ের রক্ষণভাগ। সেই ফাউল থেকে হামজার নেওয়া ফ্রি কিক প্রতিপক্ষের ডিফেন্সে আটকে যায়।ম্যাচের ৩২ মিনিটে প্রতিপক্ষের বক্সে তারিক কাজীর একটি ফাউলের কারণে হংকং পায় পেনাল্টি। জাপানি রেফারি তারিককে হলুদ কার্ড দেখান এবং পেনাল্টি শাস্তি দেন। পেনাল্টি থেকে অধিনায়ক ম্যাথিউ সাফল্যের সঙ্গে বল পাঠান জালে, এগিয়ে যায় স্বাগতিকরা।প্রথমার্ধে এরপর গোল শোধে চেষ্টা করলেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ। তাই ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় কাবরেরার দল।বিরতি থেকে ফিরে আক্রমণে গতি বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৬৭ ও ৬৯ মিনিটে দুটি উল্লেখযোগ্য সুযোগ তৈরি হলেও গোলরক্ষকের দারুণ সেভে রক্ষা পায় হংকং। ৭৩ মিনিটে সাদ উদ্দিনের ডানদিক থেকে করা দুর্দান্ত ক্রস ফাহমিদুল একদম সামনে থেকেও জালে পাঠাতে ব্যর্থ হন, হাতছাড়া হয় সহজ এক সুযোগ।অবশেষে ম্যাচের ৮৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বাঁ দিক থেকে ফাহিমের ক্রসে হেড করে বল নামিয়ে দেন ফাহমিদুল, আর সেখান থেকে রাকিব হোসেনের নিখুঁত শটে জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান।বাকি সময় দুই দলই চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ২। যদিও গ্রুপ পর্বে এখনো খেলা বাকি রয়েছে, ফলে কাগজে-কলমে বাংলাদেশের সম্ভাবনা এখনো টিকে আছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন
বিদ্যুতের ছোবলে থমকে দাঁড়াল মিরাজের জীবন, সাহায্যে আবেদন

ভোলার বোরহানউদ্দিনের বিয়ে বাড়ির গেইট সাজাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন মিরাজ ইসলাম (২৫) নামের এক টগবগে যুবক। বিদ্যুৎ Read more

মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির
মাদরাসার খাবার সাবাড়কাণ্ডে জড়িতদের শোকজ বিএনপির

বরগুনার আমতলীতে মাদ্রাসার দাওয়াত ছাড়া আয়োজিত খাবার খেয়ে ও নষ্ট করার ঘটনায় বিএনপির গুলিশাখালী ইউনিয়ন সদস্য ও ৯ নং ওয়ার্ড Read more

চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত
চীনে বন্যায় বৃদ্ধাশ্রমে ৩১ জনের বেশি নিহত

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় একটি বৃদ্ধাশ্রমে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। চলতি সপ্তাহে  এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

গরু ডাকাতি করতে গিয়ে খামারিকে হত্যা, যমুনাচরে গ্রেফতার ৭
গরু ডাকাতি করতে গিয়ে খামারিকে হত্যা, যমুনাচরে গ্রেফতার ৭

সিরাজগঞ্জের চৌহালীর কাউলিয়ার চরে খামারিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন