রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিকেল গোডাউনে লাগা ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে । মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, রূপনগরে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আবার ৭ জনের মরদেহ নতুন করে উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন লাগা ভবনটিতে একটি গার্মেন্টস কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন (কেমিক্যাল গোডাউন) ছিল বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে, এই ঘটনায় এখন পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিট) কমপক্ষে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়াও কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টিরও বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের
আন্তঃস্কুল ফুটবলে টাঙ্গাইল জেলায় চ্যাম্পিয়নের মুকুট ভূঞাপুরের

আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূঞাপুর উপজেলা। ধারাবাহিক জয়ে এগিয়ে থেকে ফাইনালে ধনবাড়ীকে ২–০ গোলে হারিয়ে জেলা Read more

রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর মধ্যে ৮৪টি বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, মোট ৮৪টি বিষয়ের ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হয়েছে, যদিও কিছু বিষয়ের Read more

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের আকাশসীমায় একটি যুদ্ধ অভিযান (Combat Mission) শেষে ফেরার পথে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান জরুরি Read more

অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের শৃঙ্খলা Read more

খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য
খানসামায় সোনালি স্বপ্ন, সূর্যমুখীর হাসিতে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

দিনাজপুরের খানসামা উপজেলায় এখন এক ভিন্ন রকম দৃশ্য চোখে পড়ে। ভোরের সূর্য উঠতেই আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগাড় গ্রামের মাঠজুড়ে ফুটে থাকা Read more

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী
মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ২৮৮ অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশিসহ ২৮৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন