ফরিদপুরের সদরপুর উপজেলায় ছিনতাইকারীদের হাতে এক ইজিবাইক চালক মারধরের শিকার হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন ছিনতাইকারীকে আটক এবং উক্ত ইজিবাইক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরপুর উপজেলার শৌলডুবী এলাকার গমের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, তিনজনের একটি দল যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালককে মারধর করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়।আটক ব্যক্তির নাম শরীফুল হাওলাদার (৩০)। তিনি সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজী ডাঙ্গীর বাচ্চু হাওলাদারের পুত্র। অপর দুই ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।ইজিবাইক চালক দানেছ বেপারি জানান, ‘সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়ায় তিনজন যাত্রীকে সদরপুরে আনার কথা ছিল। পথে নানা অজুহাতে তারা সময়ক্ষেপণ করে। সদরপুরের শৌলডুবী এলাকায় পৌঁছালে তারা গাড়ি থামিয়ে আমার গলাচেপে ধরে মারধর করে পাশের নালায় ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।’অভিযোগের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে একজন আসামীসহ ইজিবাইক উদ্ধার করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে শরীফুল হাওলাদারকে আটক করা হয়েছে এবং ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বাকি দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২
মিরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে সাবেক যুবলীগ নেতাসহ আহত ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। Read more

গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলা, সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ Read more

গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর
গাজায় অভিযান বন্ধ : ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী Read more

সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে Read more

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ
রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তদের গুলিতে আরিফ সরদার (৩৫) নামে ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আহত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত Read more

আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ
আওয়ামীপন্থি ৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামীপন্থি ৯৩ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন