ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করল জাপান। বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিলকে প্রথমবারের মতো হারাল এশিয়ার পরাশক্তি সামুরাই ব্লু’স। টোফুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হজিমে মোরিয়াসুর দল। এটি জাপানের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়। ম্যাচের শুরুতে সবকিছুই ছিল ব্রাজিলের নিয়ন্ত্রণে। প্রথমার্ধে কার্লো আনচেলত্তির দল খেলছিল প্রায় অনুশীলন ম্যাচের মতো ছন্দে।২৫তম মিনিটে ব্রুনো গিমারায়েশের নিখুঁত পাস থেকে গোল করেন রাইটব্যাক পাওলো হেনরিক। এর ৬ মিনিট পর লুকাস পাকেতার চিপ পাসে দুর্দান্ত এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ডন কার্লোর শিষ্যরা। তবে বিরতির পর বদলে যায় পুরো দৃশ্যপট। ৫১তম মিনিটে ফ্যাব্রিসিও ব্রুনোর ভুলে বল পেয়ে ব্যবধান কমান তাকুমি মিনামিনো। এই গোলেই ম্যাচে ফিরতে শুরু করে জাপান। ৬১তম মিনিটে ইতোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন ব্রুনো, যদিও পরে সেটি কেইতো নাকামুরার নামে দেয়া হয়।সমতায় ফিরেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। ৭৫তম মিনিটে জয়সূচক গোলটি আসে কর্নার থেকে। ইতোর কর্নার কিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেন আয়াসে উএদা। ব্রাজিলিয়ান রক্ষণভাগ ছিল হতবিহ্বল।শেষ সময়টায় মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। তেব রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র, কিংবা লুকাস পাকেতাদের কেউই পেরে উঠেনি জাপানি গোলরক্ষক জিওন সুজুকির বিপক্ষে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের টাকা ফেরত দিল বিআরটিএ
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের  টাকা ফেরত দিল বিআরটিএ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।ঈদকে কেন্দ্র Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

৬৫ বছর বয়সেও ঘানির চক্রে বাঁধা সেই মোস্তাকিন দম্পতির পাশে তারেক রহমান
৬৫ বছর বয়সেও ঘানির চক্রে বাঁধা সেই মোস্তাকিন দম্পতির পাশে তারেক রহমান

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ Read more

জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে শিবিরের মিছিল
জুলাই গণহত্যার জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে শিবিরের মিছিল

পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা
লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক দরবেশ হাট ডিসি সড়ক। লোহাগাড়া সদর থেকে শুরু হয়ে সড়কটি যুক্ত হয়েছে পার্বত্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন