চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক দরবেশ হাট ডিসি সড়ক। লোহাগাড়া সদর থেকে শুরু হয়ে সড়কটি যুক্ত হয়েছে পার্বত্য বান্দরবান জেলার কয়েকটি উপজেলায়। বর্ষা মৌসুম নামার পর থেকে বৃষ্টির পানি জমে ১৫ কিলোমিটারের সড়কটিতে কয়েক কিলোমিটারের অসংখ্য খানাখন্দে ভরে গেছে। ফলে প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনাসহ ছাত্র, ছাত্রী, রোগী ও নিয়মিত যাতায়তকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কটিতে চলাচলকারী রিকশা, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাসের যন্ত্রাংশ। ফলে নষ্ট গাড়ি মেরামত করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে চালকদের।সরেজমিন দেখা যায়, সড়কটির দরবেশহাট, হোসাইনা পাড়া, নেওয়াজের টেক, এমচর হাট বাজার, মাস্টারপাড়া টার্নিং, গৌড়স্থান লাকী পাড়া, নয়াবাজার, গজালিয়া দিঘির পাড়, মনিরের টেক ও হাসনা ভিটাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পিচ উঠে গেছে এবং ছড়িয়ে-ছিটিয়ে আছে ইট-পাথর। এসব জায়গায় যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ভয়ে অনেক গাড়ি থেকে যাত্রী নেমে হেঁটে যাচ্ছে। বড় গর্তের কারণে যানবাহনগুলো খুব ধীরগতিতে চলছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় সড়কের এই বেহাল দশা।প্রতিদিন গাছ, বাঁশ ও বালুভর্তি শত শত ট্রাক এ সড়কে চলে। ধারণক্ষমতার চেয়ে বেশি লোড নিয়ে সড়কে গাড়ি চলার কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয় স্নাতক শিক্ষার্থী দিপু বলেন, ‘বাড়ি থেকে আমার কলেজের দূরত্ব ১২ কিলোমিটার। বাড়ি থেকে বের হয়ে কলেজে পৌঁছাতে আগে যেই সময় লাগতো, এখন তার চেয়ে দ্বিগুণ সময় বেশি লাগে। আর ভয় লাগে, কখন দুর্ঘটনার শিকার হই।’উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনির বলেন, ‘সড়ক সংস্কার কাজের টেন্ডার হয়েছে, ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দ্রুত কাজ শুরুর ব্যবস্থা করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর)

দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে। একইদিন নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে। নারী Read more

৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার Read more

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল
সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

সিলেটে সাদাপাথরকাণ্ডে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন এসআই ও এএসআই রয়েছেন।মঙ্গলবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন