টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে মধুর প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ আফগানদের সামনে। মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানরা।তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই আফগানিস্তানের কাছে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কুৎসিত ব্যাটিংয়ে ৮১ রানে হারে টাইগাররা।হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।বাংলাদেশ একাদশ:সাইফ হাসান, নাজমুুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি Read more

‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন
‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদের ইরান: তেহরান টাইমসের প্রতিবেদন

ইরানের ওপর আগ্রাসন চালানোর মাস ছাড়ানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম Read more

ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রশিবির, ‘গোপন রাজনীতি’ ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে খুব দ্রুতই ছাত্র রাজনীতি ফিরে আসে। এমনকি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য রাজনীতিতে না থাকা Read more

বাঘায় প্রেমিকের কাছে চিঠি লিখে নববধূর আত্মহত্যা
বাঘায় প্রেমিকের কাছে চিঠি লিখে নববধূর আত্মহত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক নববধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার Read more

ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ
ইমাম হত্যার প্রতিবাদে গভীর রাতে চট্টগ্রামে বিক্ষোভ

গাজীপুরে মসজিদের ইমাম ও সুফিবাদী তরুণ আলেম মাওলানা রইস উদ্দিনের পুলিশি হেফাজতে মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে সম্মিলিত মাদ্রাসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন