চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  আহত ব্যাক্তির নাম রুহুল আমিন (৪০)। এ বিষয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত ১০ টার দিকে উপজেলার হাসদাহ ইউনিয়নের পুরন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত রুহুল আমিন একই গ্রামের আবেদ আলীর ছেলে।আহত রুহুল আমিন জানান, গত মঙ্গলবার রাত ১০ টার দিকে পুরন্দপুর গ্রামের দক্ষিণপাড়ায় মিন্টু মিয়ার ফার্মেসিতে ওষুধ আনতে যান তিনি। এ সময় ফার্মেসির পাশে সুমনের ইলেকট্রনিক্সের দোকানে একই গ্রামের কোবরা মিয়ার পুত্র সজীব হোসেন (২২) উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজাচ্ছিল।উচ্চশব্দের কারণে ফার্মেসীতে সেবা নিতে আসা সাধারণ রোগীদের সমস্যা হলে সজীব হোসেনকে সাউন্ড বক্সের শব্দ কমাতে বলেন রুহুল আমিন। এতে সজীব হোসেন ক্ষিপ্ত হয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, ‘এরপর আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে  মুঠোফোনে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে কোবরা (৪০) ও কোবরার ছেলেরা এসে আমাকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে জখম করে।’ পরে পরিবারের লোকজন তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।জীবননগর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ‘পুরন্দরপুর গ্রামে একজন পিটিয়ে আহত করার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড
চকরিয়ায় এনসিপির পথসভা পণ্ড

কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্ধারিত পথসভা বিএনপি ও স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে। দলটির কেন্দ্রীয় নেতাদের Read more

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস
উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপটি, আজও ভারি বৃষ্টির আভাস

বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর Read more

মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন
মানুষের চিন্তা-চেতনায় আধুনিক রাজনীতির মূল: ডা. জাহিদ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনে করে, মানুষের চিন্তা, চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করার নামই হচ্ছে আধুনিক রাজনীতি। আর এই রাজনীতিকে Read more

বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র
বর্ষায় মিরসরাইয়ের কদর বাড়ে ঐতিহ্যবাহী চাঁই-পলো’র

বর্ষা এলে মিরসরাইয়ের খাল-বিল, নদী-নালায় শুরু হয় মাছ ধরার উৎসব। আধুনিকতার ছোঁয়া ও কারেন্ট জালের দৌরাত্ম্য বাড়লেও বাঁশ-বেতের তৈরি চাঁই, Read more

নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে মাদক ও Read more

অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান
অচলাবস্থার সমাপ্তি, সাত কলেজ সংকটের স্থায়ী সমাধান

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল করে ঢাবি কর্তৃপক্ষ। পরে কলেজগুলোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন