বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য ১৪তম গ্রেডে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) নিয়োগ দেওয়া হবে।এ লক্ষ্যে গত ৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত একটি চিঠি চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো হয়েছে।এর আগে গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছিল।ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই (নিরস্ত্র) (গ্রেড-১৪) পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।তবে চিঠিতে নিয়োগের ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়। শর্তগুলো হলো, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো প্রেরণ করা, সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি যথাযথভাবে অনুসরণ করা, এবং এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম
অবশেষে এনআইডি কার্ড পাচ্ছেন দুই হাতহীন জসিম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) অবশেষে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জন্ম থেকে দু’হাত না থাকা এই Read more

ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…
দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র তৈরী, অতপর…

পাবনার বেড়া পৌর সদরে কম্পিউটারের দোকানে বসে মোটা অংকের টাকার বিনিময়ে জাল শিক্ষাসনদ ও জন্মনিবন্ধন তৈরির অভিযোগে দুই যুবককে জরিমানা Read more

ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান
ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়, চুয়াডাঙ্গায় প্রিয় শিক্ষককে অনন্য সম্মান

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন