জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১নং ছাত্র হলের একটি কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৪ ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় ১৬ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহামুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহম্মেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহামুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবির, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা।বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১নং (ছাত্র) হলে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের কতিপয় শিক্ষার্থী একই বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদেরকে র‍্যাগিং করার ঘটনায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’ -এর ধারা ৪-এর (১) (খ) অনুযায়ী অভিযুক্ত ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ তদন্তের জন্য মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে সভাপতি, সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানকে সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফকে সদস্য-সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।এর আগে, গতকাল রোববার বিভাগটির ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের) শিক্ষার্থীদের বিরুদ্ধে রাত সাড়ে ১১টার দিকে ২১ নং হলের ৪০৩ নং রুমে ৫৪তম ব্যাচের ২০ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা
গাংনীতে ‘মাঠে যান না’ কৃষি কর্মকর্তারা, সরকারি সেবা থেকে বঞ্চিত কৃষকরা

কৃষিভিত্তিক বাংলাদেশের অন্যতম সবজিখ্যাত জেলা মেহেরপুর। জেলার গাংনী উপজেলার অধিকাংশ মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করে থাকলেও কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন Read more

খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড
খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাহমান খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে মাফুজার শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে এক বছরের কারাদণ্ড Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশা কেটে যাওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।বুধবার Read more

নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ
নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, আতঙ্কে নদীপাড়ের মানুষ

বকশীগঞ্জ উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীতে দুই তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনে ফসলি Read more

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা
যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করলো কানাডা

মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর এবার পাল্টা ২৫ শতাংশ শুল্কারোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। শুক্রবার (৪ এপ্রিল) ১৮৫টি দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
৪১ নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নতুন করে ৪১ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।আজ মঙ্গলবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন