ঢাকার শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সজীব হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়ির মেকানিক ছিলেন।সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে শ্যামপুরের জুরাইন তুলাবাগিচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন বলেন, নিহত সজীব গাড়ির মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি শাহীন নামে একজনকে ছয় হাজার টাকা ধার দিয়েছিলেন। আজ বিকেল ৫টার দিকে ওই পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে সজীবকে ছুরিকাঘাত করেন শাহীন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত সজীব মুন্সিগঞ্জের শ্রীনগর থানাধীন এলাকার বাসিন্দা ইয়াদ আলীর সন্তান। বর্তমানে রাজধানীর পোস্তগোলা আরসিন গেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার
বিশ্বকে বদলাতে ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিশ্বকে বদলাতে তরুণদের ‘থ্রি-জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ
কুমিল্লার সাবেক এমপি বাহারের বিলাসবহুল বাড়ি ও জমি জব্দের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে থাকা কোটি কোটি Read more

বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ
বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায় আদানি, সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ

শেখ হাসিনার আমলে বিদ্যুৎ খাতের চুক্তিগুলোতে দুর্নীতি হওয়ার ইঙ্গিত দেওয়ার পরেই সালিশিতে যাওয়ার ঘোষণা আদানি গোষ্ঠীর। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের Read more

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে কী পেতে পারে ভারত?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সফর থেকে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা সহ আর কী কী আশা করছে ভারত?

ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর
ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই Read more

স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত
স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা ঘুস চেয়েছেন- এমন দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন