আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল শুনানি শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।জানা গেছে, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল ১৮ জানুয়ারি ইসিতে আপিল শুনানির শেষদিন।এর আগে, গতকাল (১৬ জানুয়ারি) কমিশনে ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর ও ১৭টি নামঞ্জুর হয়েছে। এ ছাড়া কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল নামঞ্জুর করেছে। একইসঙ্গে শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোযোগ দিতেই ওয়ানডে ক্রিকেট থেকে Read more

যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী
যে খবর পেয়ে কোমা থেকে জেগে উঠলেন তরুণী

মধ্য চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী জিয়াং চেননান বিরল হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যান। গত জুনে ‘গাওকাও’ বা Read more

নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী
নেপালে বিক্ষোভের মুখেও সোশাল মিডিয়া বন্ধ রাখায় অটল প্রধানমন্ত্রী

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশজুড়ে সহিংস বিক্ষোভ এবং ১৯ জনের মৃত্যুর পরও ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অ্যাপের Read more

নিরব ঘাতক থাইরয়েড, বাংলাদেশের চিত্র ভয়াবহ
নিরব ঘাতক থাইরয়েড, বাংলাদেশের চিত্র ভয়াবহ

থাইরয়েড শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে; বিপাকের হার, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, হজমের প্রক্রিয়া, পেশি ও হাড়ের স্বাস্থ্য Read more

মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন