জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে আগামী জাতীয় নির্বাচন পেছাতে পারে।আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি যে কোনো এলায়েন্সে যেতে পারে। তবে সেটা এনসিপি নামে নিজের প্রতীকে নির্বাচন করবে। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে।আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়ে হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসররা যারা সরাসরি গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে।এনসিপির এ নেতা বলেন, আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মামলার রায় হতে পারে। সরকার জুলাই সনদও বাস্তবায়ন করবে।এনসিপিকে শাপলা প্রতীকই কেন পেতে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন, প্রত্যেক রাজনৈতিক দলই প্রতীক পছন্দ করে নিয়েছে, আমাদের পছন্দ শাপলা। নির্বাচন কমিশন তাদের চাওয়া পূরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।চট্টগ্রাম বন্দরের ৩টি টার্মিনাল সরকার বিদেশিদের কাছে লিজ দিচ্ছে, এতে এনসিপির অবস্থান কী জানতে চাইলে তিনি বলেন, দেশের স্বার্থে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণমুক্ত করতে সরকার কোনো সিদ্ধান্ত নিলে এনসিপি তাতে দ্বিমত করবে না। দেশের স্বার্থ ক্ষুণ্ন হলে যে কোনো সিদ্ধান্তে এনসিপি দ্বিমত করবে।জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় এনসিপি নেতা মশিউর আমিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি
শহীদ হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। তবে ছবিটি বানোয়াট ও Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের ভোটে ফিরলেন বিএনপি প্রার্থী

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে তিন দিনের নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে নির্বাচনে ফেরার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। শুক্রবার Read more

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুব দ্রুতই আবার খুলে দেওয়া হতে পারে। একই সঙ্গে তিনি এই Read more

দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

দেশের ২১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দেশের অন্তত ১৩টি স্টেশনে আজ Read more

জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?
জুন উইন্ডোতে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ২০২৪-২৫ মৌসুম পুরোপুরি শেষ। তবে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হলেও ব্যস্ততা কাটছে না ফুটবলারদের। জুন ইউন্ডোতে নিজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন