মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার  থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে শিক্ষকরা ক্লাসে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির পালন করছে।মিজমিজি পশ্চিমপাড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষক মোঃ সাইদুর রহমান বলেন, ‘সারা বাংলাদেশের শিক্ষকদের স্বার্থে সকল শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতি পালন করে আসছেন।’মিজমিজি পাইনাদের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, ‘সারা দেশের ন্যায় আমাদের স্কুলেও পাঠদান বন্ধ রেখেছেন শিক্ষকরা।’রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসবভাতা উন্নীত করার আশ্বাস দিয়েছিলেন। গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ আরও বাড়িয়ে তুলে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় অশ্লীল কনটেন্টের অভিযোগে যুবকের কারাদণ্ড
কুয়াকাটায় অশ্লীল কনটেন্টের অভিযোগে যুবকের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরপাড়ে অশ্লীল ভিডিও ধারণের দায়ে মো. রুবেল (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সশ্রম কারাদণ্ড Read more

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের স্ক্র্যাব শেডে ভয়াবহ আগুন

পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ( আর এন পি এল) স্ক্র্যাপ Read more

তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি
তফসিলের আগে সরকারের ৩১ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বসছে ইসি

অন্তর্বর্তী সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে। এর আগেই নির্বাচনটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষভাবে Read more

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ঘরবাড়ি ধ্বংস, ক্ষতিপূরণ চান ভারতীয়রা

পারমাণবিক অস্ত্রধর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে চারদিনের তীব্র সামরিক সংঘাতের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির পরেও গাজায় ইসরায়েলি হামলায় ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন