ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাকে স্বাগত জানাতে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বরণ করেছে দখলদার দেশটি।এর আগে ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজটি ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করে। পরে ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের পার্লামেন্ট নেসেটের উদ্দেশে রওনা হন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তার সাঁজোয়া গাড়ি ‘দ্য বিস্টে’ চড়ে জেরুজালেমের দিকে রওয়ানা হয়েছেন।গাড়িতে ওঠার আগে ট্রাম্প তার কন্যা ইভাঙ্কাকে শুভেচ্ছা জানান এবং জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। তারা সবাই ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।গাড়িতে ট্রাম্প ও নেতানিয়াহুকে বেশ কিছুক্ষণ পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায়।আজ ইসরাইলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প। এরপর তিনি যুদ্ধবিরতি চুক্তির শীর্ষ সম্মেলনে সহ-সভাপতিত্ব করতে মিশরে যাবেন।দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চুক্তির মধ্য দিয়ে গাজা উপত্যকায় শান্তির আলো দেখা দিতে শুরু করেছে। এই ঐতিহাসিক মুহূর্তে প্রেক্ষাপটে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে সোমবার ইসরাইলে আটক থাকা সর্বশেষ জীবিত জিম্মিদের প্রথম দলটি মুক্তি দিয়েছে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক ওই জিম্মিদের মধ্যে সাতজনকে গাজা থেকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।তেলআবিবের হোস্টেজেস স্কয়ারে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন। মুক্তিপ্রাপ্তদের একজন নিমরোদ কোহেনের মা ভিকি কোহেন বলেন, আমি এতটাই আনন্দিত, ভাষায় বোঝানো যাবে না। সারারাত ঘুমাতে পারিনি।চুক্তির শর্ত অনুযায়ী বাকি ১৩ জীবিত জিম্মি, নিহত ২৬ জনের মরদেহ এবং আরও দুইজনের সন্ধান মিলতে পারে সোমবারের মধ্যেই। এর পাশাপাশি প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী
প্রথমবারের মতো ভারত সফরে আফগান পররাষ্ট্রমন্ত্রী

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার এবং কাবুলে যুক্তরাষ্ট্রের মিত্র সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই বিভিন্ন Read more

এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন
এক মাসে রেকর্ড মানুষের ওমরাহ পালন

সৌদি আরবে হিজরি মাস রবিউস সানীতে রেকর্ড ১ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ ওমরাহ পালন করেছেন, যা এ পর্যন্ত অন্যতম Read more

চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়

পাবনার চাটমোহর উপজেলা বিএনপি সংগঠিত করতে যাদের শ্রম, মেধা, ত্যাগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল হাসেম কাজল। সবাই তাকে Read more

দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি: মাসুদ পারভেজ
দলকে বিব্রত করতে চাইনি বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি: মাসুদ পারভেজ

দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন Read more

ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন

ইরানে হামলার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার (৩০ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এ Read more

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা
চট্টগ্রাম জেনারেল হাসপাতাল: আইসিইউ অচল, জীবন ঝুঁকিতে রোগীরা

চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে ১৯০১ সালে স্থাপিত প্রাচীন চিকিৎসা প্রতিষ্ঠান ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল বর্তমানে এক ভয়াবহ অব্যবস্থাপনা ও চিকিৎসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন