দুই বছর বন্দি থাকার পর গাজা থেকে প্রথম পর্যায়ে ৭ জন ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে হামাস।সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে ৭ জন জিম্মিকে হস্তান্তর করা হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। রেডক্রসের দেয়া তথ্য অনুযায়ী সামরিক বাহিনী জানিয়েছে, ৭ জন জিম্মিকে তাদের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং গাজা উপত্যকায় আইডিএফ এবং আইএসএ (ইসরাইলের নিরাপত্তা সংস্থা) বাহিনীর কাছে পাঠানো হচ্ছে।আইসিআরসি জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মর্যাদা ও নিরাপত্তার প্রতি সম্মান জানিয়ে তারা জিম্মি বা বন্দি মুক্তির সময় কোনো ফুটেজ সরবরাহ করবে না।ইসরাইলি বিশেষ সেনাবাহিনী এই জিম্মিদের কাছে হস্তান্তর করবে রেডক্রস। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের পরিবারের সাথে দেখা করার জন্য রেইমের সীমান্তবর্তী একটি সামরিক স্থাপনায় নিয়ে যাবে। অন্য ১৩ জন জীবিত জিম্মিকে আজ সকালে গাজার বিভিন্ন এলাকা থেকে মুক্তি দেওয়া হবে।অন্যদিকে ৭জন জিম্মিকে হস্তান্তরের কথা নিশ্চিত করেছে হামাসও। ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে ৭ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তারা হলেন- যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাসে ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক। জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন, গান গাইছেন এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন।অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বিশাল জনতা জড়ো হচ্ছে। সেখানে শিগগিরই নাসের মেডিকেল কমপ্লেক্সে শত শত মুক্ত ফিলিস্তিনি পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।এর আগে, বন্দি বিনিময়ের জন্য মোট ২০ জন ইসরাইলি জিম্মির তালিকা প্রকাশ করেছে হামাস। বর্তমানে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এখনো এই ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার কথা রয়েছে।সূত্র: টাইমস অফ ইসরায়েল এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী
সিংড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন পুলিশের স্ত্রী

নাটোরের সিংড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শিউলি বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে Read more

পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান
পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুদকের অভিযান

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট জিল্লুর রহমান ও ওয়ার্ড ইনচার্জের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স শিল্পী খাতুনের অনিয়ম Read more

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক মহিলা দাখিল মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার Read more

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর
জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুর

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল মৃত্যুকে ঘিরে দানা Read more

‘ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে’
‘ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে’

ভোট গণনার আগ পর্যন্ত জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।শুক্রবার (১৫ Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন