বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১২ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা এ প্রস্তাব দেন।সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আহ্বান জানাই- একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করুন। এ তহবিল দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং তরুণ, কৃষক, নারী ও মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’বৈঠকে দুই নেতা একাধিক কৌশলগত বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের সূচনা, আম ও কাঁঠালের রপ্তানি সম্প্রসারণ, জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোগ বিকাশ এবং মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদনে কৃষকদের সহায়তা।অধ্যাপক ইউনূস আইএফএডি প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা যাচাইয়ে একটি টিম পাঠানোর প্রস্তাব দেন।বাংলাদেশি তরুণদের জন্য একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের প্রস্তাব প্রসঙ্গে আইএফএডি প্রেসিডেন্ট লারিও বলেন, ‘আইএফএডি সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতা এবং বাংলাদেশে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী।’বর্তমানে আইএফএডি বাংলাদেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে বলে জানান তিনি।প্রধান উপদেষ্টা বলেন, ‘ফল প্রক্রিয়াকরণ, কোল্ড স্টোরেজ, গুদাম নির্মাণ এবং আম ও কাঁঠালের মতো উষ্ণমণ্ডলীয় ফলের বৃহৎ পরিসরের রপ্তানি বাড়াতে বাংলাদেশে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের প্রয়োজন।’তিনি বলেন, ‘বাংলাদেশ এরই মধ্যে আম রপ্তানি শুরু করেছে, তবে পরিমাণ এখনো কম। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহ দেখিয়েছে চীন।’বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীর সমুদ্র মৎস্য সম্পদ নিয়ে আলোচনাকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘বিনিয়োগ ও প্রযুক্তিগত জ্ঞানের অভাবে দেশের জেলেরা এখনো অগভীর পানিতেই মাছ ধরেন।’তিনি বলেন, ‘আমরা এখনো গভীর সমুদ্রে মাছ ধরতে সাহস পাই না। আইএফএডি এ খাতে অর্থায়ন ও প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে সহায়তা দিতে পারে।’১৯৭৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে আইএফএডি ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার মোট মূল্য ৪ দশমিক ২৬ বিলিয়ন মার্কিন ডলার; এর মধ্যে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডের অর্থায়ন। বর্তমানে বাংলাদেশে ৪১২ মিলিয়ন ডলারের ছয়টি প্রকল্প চলমান রয়েছে, আরেকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায়।অধ্যাপক ইউনূস বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশগ্রহণের জন্য। তিনি অনুষ্ঠানে একটি মূল বক্তৃতা দেবেন এবং বিভিন্ন উচ্চপর্যায়ের অতিথিদের সঙ্গে বৈঠক করবেন।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আইএফএডির সহযোগী সহ-সভাপতি ডোনাল ব্রাউন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস
গাজায় প্রকাশ্যে ইসরায়েলের ৮ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল হামাস

যুদ্ধের সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করায় গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস।মঙ্গলবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম সাফাক জানায়, একটি Read more

এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি
এবার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হাঙ্গেরি

একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ Read more

মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে
মির্জাপুরে অপারেশন অসম্পূর্ণ রেখে রেফার্ড করা প্রসূতির জ্ঞান ফিরেছে

টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন সম্পন্ন না করে রেফার্ড করা সেই প্রসূতির জ্ঞান ফিরেছে। বুধবার (২৫ মার্চ) সকাল ৭টার Read more

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন Read more

সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন