লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। হামলার পর জাহাজটি থেকে ছয়জন ক্রুকে উদ্ধার করার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। উদ্ধার অভিযানে সম্পৃক্ত নিরাপত্তাপ্রতিষ্ঠানগুলোর সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্যবাহী জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। আর ছয়জনকে জীবিত উদ্ধার করার পরও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন।হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রিসের মালিকানাধীন ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটিতে একটি নৌযান ব্যবহার করে এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা করেছেন যোদ্ধারা। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে।যোদ্ধাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ‘এটারনিটি সি’ নামের পণ্যবাহী জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল। পরে সোমবার হামলা চালানো হয়। হামলার পর হুতি যোদ্ধারাই জাহাজটি থেকে বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।সমুদ্রে পণ্যবাহী জাহাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাসপাইডসের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। নিরাপত্তা দলে ছিলেন আরও তিনজন। যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক।ব্রিটিশ সামরিক বাহিনী পরিচালিত যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) গত মঙ্গলবার জানায়, হামলায় জাহাজটির ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। পরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জাহাজটি ইয়েমেনের বন্দরনগরী হোদেইদাহের কাছে ডুবে গেছে। ওই এলাকাটি হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র : আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত

‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) Read more

ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ
ডিসেম্বরে নির্বাচন দিয়ে সসম্মানে যেতে পারেন: মোশররফ

বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির Read more

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন
রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন