বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ সোমবার সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৬ গুণেরও বেশি রয়েছে।এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২০৮) এলাকায়। এই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরেই রয়েছে কল্যাণপুর (১৯৬), বেচারাম দেউড়ি (১৮১), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭৮), গোরান (১৬৯), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৬৯), মাদানি সরণির বেজ এজওয়াটার (১৬৬) এলাকায়। এসব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।এদিকে আজ বিশ্বের শহরগুলোর শীর্ষ ৮টি শহরের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শহরগুলো হল যথাক্রমে— ভারতের দিল্লি (১৮১) ও কলকাতা (১৭৪), পাকিস্তানের লাহোর (১৭৩), বাংলাদেশের ঢাকা (১৬৯), ইটালির মিলানো (১৬৬), উজবেকিস্তানের তাশখন্দ (১৬৪), ভারতের মুম্বাই (১৫২) ও ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১)। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ

এক দফা এক দাবি শ্লোগানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করাসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ছাত্র সংহতি সমাবেশ Read more

ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনেরও মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম Read more

অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান
অভিযান শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো Read more

কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অচল বাকৃবির পশুপালন অনুষদ
কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে অচল বাকৃবির পশুপালন অনুষদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি) ডিগ্রির পক্ষে আন্দোলনকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব, Read more

বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশালে জাতীয় পার্টির সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বরিশাল-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক রাজিব আহসানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করলেন একই আসনের জাতীয় Read more

ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর
ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ না দেয়ার সিদ্ধান্ত জাপানের প্রধানমন্ত্রীর

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে তার পরিকল্পিত সফর বাতিল করেছেন। সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন