আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এ অভিযানে বহু আফগান সেনা ও সশস্ত্র জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে নিরাপত্তা সূত্র।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার (১২ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়। এ সময় বলা হয় রবিবার ভোরের এই পাল্টা হামলায় আফগানিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস হয়েছে।জিও নিউজের খবরে বলা হয়েছে, কোনো উসকানি ছাড়াই আফগান বাহিনী আঙ্গুর আদ্দা, বাজৌর ও কুরমসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে গুলি চালায়। দির, চিত্রাল, বারামচাসহ আরও কয়েকটি অঞ্চলেও হামলার খবর পাওয়া যায়। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, এই গুলিবর্ষণের মূল উদ্দেশ্য ছিল ‘খারেজি’ (আইএস ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান) জঙ্গিদের সীমান্ত অতিক্রমে সহায়তা করা।পাকিস্তান সেনাবাহিনীর সীমান্ত চৌকিগুলো দ্রুত পাল্টা জবাব দেয় এবং ভারী অস্ত্র, আর্টিলারি, ট্যাংক ও ড্রোন ব্যবহার করে আফগান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালায়। এতে দোরান মেলা ও তুর্কমানজাই ক্যাম্পসহ একাধিক আফগান পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। শাহিদান পোস্টেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি বাহিনীর হামলার মুখে আফগান তালেবান যোদ্ধারা কয়েকটি পোস্ট ছেড়ে পালিয়ে যায়, রেখে যায় বহু লাশ ও অস্ত্র। অন্তত ৫০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খারচার ফোর্ট, কিলা আবদুল্লাহর লেওবুন্দ অঞ্চল, মানোজাবা ব্যাটালিয়নের সদর দপ্তর এবং দুররানি ক্যাম্পসহ একাধিক ঘাঁটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।অন্যদিকে, পাকিস্তানি বাহিনী আঙ্গুর আদ্দা সীমান্তে একটি আফগান পোস্ট দখল করে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে। কুরম ও চানদোসার অঞ্চলেও আফগান পোস্ট মাটির সঙ্গে মিশে গেছে।পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এই পাল্টা অভিযানের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসী ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা, সাধারণ জনগণকে টার্গেট করা নয়। তারা অভিযোগ করেন, আফগান অন্তর্বর্তী সরকার ও খারেজি গোষ্ঠীগুলোর এই আগ্রাসন ভারতের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে, যার উদ্দেশ্য পাকিস্তানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করা।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আফগানিস্তান থেকে পাকিস্তানি ভূখণ্ডে গুলিবর্ষণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিয়েছে এবং প্রমাণ করেছে যে কোনো উসকানি সহ্য করা হবে না। নকভি আরও বলেন, ‘আফগানিস্তান আমাদের চরম প্রতিদ্বন্দ্বীর হাতিয়ার হয়ে আগুন নিয়ে খেলছে, এর জবাব কঠোরভাবে দেওয়া হবে।’সীমান্তবর্তী অঞ্চলের উপজাতীয় নেতারাও পাকিস্তান সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, স্থানীয় জনগণ সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে অংশ নেবে। এক অডিও বার্তায় এক উপজাতীয় নেতা বলেন, ‘দেশরক্ষার এই যুদ্ধে আমরা সেনাদের সঙ্গে আছি; অতীতে যেমন জঙ্গিদের শিক্ষা দিয়েছিলাম, প্রয়োজনে আবার দেব।’ধর্মীয় নেতা মৌলানা তাহির আশরাফি এক ভিডিও বার্তায় আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারতের মঞ্চ থেকে দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান কোনো সুপারপাওয়ার নয়, কিন্তু আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে জানি।’ তিনি সতর্ক করেন, ‘এটাই কেবল শুরু, সীমান্তে সন্ত্রাস বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’সীমান্তে সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে সৌদি আরব ও কাতার। দুই দেশই পাকিস্তান ও আফগানিস্তানকে সংযম ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তীব্রতা কমানোই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।’ কাতারও একইভাবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে।২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান-আফগান সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়েছে। ইসলামাবাদ জানিয়েছে, আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আইএস জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাখিল করা এক প্রতিবেদনে আফগান সরকার ও টিটিপির মধ্যে ‘লজিস্টিক ও আর্থিক সহযোগিতা’র প্রমাণও পাওয়া গেছে।সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ৫ লাখ ৫০ হাজারের বেশি আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা
চলিতেছে সার্কাস: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে মধ্যরাতে ফেসবুক পোস্ট দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী Read more

আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ
আনোয়ারায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে ভয়াবহ দুর্ভোগ

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী মাঝরপাড়া-ওয়াবদ্দার পাড়া সড়কের চরম বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কারের অভাবে আড়াই কিলোমিটার Read more

আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)
আইএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (৪ জানুয়ারি ২০২৬)

অ্যাশেজের শেষ টেস্ট শুরু আজ। বিপিএলে আছে দুটি ম্যাচ। আইএল টি-টোয়েন্টি ফাইনালে সাকিবের এমিরেটসের প্রতিপক্ষ ভাইপার্স। আছে প্রিমিয়ার লিগ ও Read more

নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব Read more

কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ
কুবির ইংরেজি বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ

হাঁটি হাঁটি পা পা করে ১৮তম বর্ষে পদার্পণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাতটি বিভাগের মধ্যে ইংরেজি Read more

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, যুদ্ধবিমান বিক্রি করতে চায় পাকিস্তান

বাংলাদেশের কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনীর দুই প্রধানের আলোচনা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন