জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন।শনিবার (১১ অক্টোবর) জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, শনিবার জামজামি বাজার এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বীজ, কীটনাশক, ওষুধ, মুদি ও মিষ্টির দোকানে তদারকি করা হয়।এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেসার্স শাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গোলাম শওকতকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স শ্যামল মিষ্টান্ন এন্ড দধি ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী বিশ্বজিৎ সাহাকে ৩৮ ও ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জামজামি ক্যাম্প পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো Read more

পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ
পাকিস্তান ভারতের ‘মিথ্যা অহংকার’ চুরমার করে দিয়েছে: শাহবাজ শরিফ

পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের ‘মিথ্যা অহংকার’ ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে যে এই অঞ্চলের সকল রাষ্ট্র সমান Read more

গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে Read more

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে যুবদল ও ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন Read more

চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী
চলতি বছরে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত: রুশ প্রতিরক্ষামন্ত্রী

চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী Read more

উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন