মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের দেশে ফেরার সুযোগ দিতে ‘বিশেষ ট্রাভেল পাস’ কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার।এই বিশেষ পাসের মাধ্যমে প্রবাসীরা স্বল্প খরচে, কম ঝামেলায় এবং নিরাপদভাবে নিজ দেশে ফিরতে পারবেন। ইতোমধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন দফতর যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে।সরকারি সূত্রে জানা গেছে, এই ট্রাভেল পাস প্রক্রিয়া তুলনামূলক সহজ ও দ্রুত হবে। আবেদনকারীদের শুধুমাত্র পাসপোর্ট বা পরিচয়পত্র, দেশে ফেরার টিকিট এবং প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। এরপর নির্ধারিত সময়ে ইমিগ্রেশন দফতর থেকে পাস সংগ্রহ করা যাবে।এ কর্মসূচির আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তারা পুলিশের ঝামেলা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য এটি দীর্ঘদিনের অপেক্ষার পর একটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র জানায়, ‘ট্রাভেল পাস’ ও ‘স্পেশাল পাস’ নামে দুটি পৃথক অনুমতি চালু থাকতে পারে। ট্রাভেল পাস জারি করবে বাংলাদেশের হাইকমিশন, আর স্পেশাল পাস জারি করবে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে দুটি পাস একসাথে গ্রহণ করা যাবে না।মানবাধিকার ও প্রবাসী অধিকার সংস্থাগুলো বলছে, এ উদ্যোগের ফলে বহু বছর ধরে দেশে ফিরতে না পারা প্রবাসীরা এখন আইনসম্মতভাবে দেশে ফেরার সুযোগ পাবেন। এতে মানবিক সংকট অনেকটাই কমে আসবে।এদিকে, অনেকে প্রশ্ন তুলেছেন — ট্রাভেল পাস হাতে থাকলে কি পুলিশের হয়রানি বা আটক হওয়ার আশঙ্কা থাকবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ পাসপ্রাপ্ত প্রবাসীরা নির্ধারিত সময়ে বিমানবন্দর পর্যন্ত নিরাপদে যাতায়াত করতে পারবেন।সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই বিশেষ ট্রাভেল পাস কার্যক্রম সীমিত সময়ের জন্য চালু থাকবে। তাই প্রবাসীদের দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।এই সিদ্ধান্তকে প্রবাসী সমাজ মালয়েশিয়ায় একটি মানবিক ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ
৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ Read more

এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট
এবার হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিলো ইরানের পার্লামেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জেরে এবার হরমুজ প্রণালি বন্ধ করার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।তবে এই  অনুমোদনের পর রোববার (২২ জুন) দেশটির Read more

দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ
দ্রুত নির্বাচনের মধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিন: ডা. জাহিদ

সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম Read more

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. শফিকুর রহমান

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন