ইতালিতে দিন দিন বাড়ছে অনিয়মিত প্রবাসী বাংলাদেশির সংখ্যা। দেশটিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের সুযোগ থাকলেও অদক্ষ আর অবৈধ বাংলাদেশিরা সেটি কাজে লাগাতে পারছে না। এমনকি চলতি বছরে দেশটির সাথে সমঝোতা স্মারক সই হলেও দৃশ্যমান হয়নি এর কিছুই। প্রবাসীদের প্রত্যাশা, প্রধান উপদেষ্টার ইতালি সফরে বহুল প্রত্যাশিত সংকটের সমধান হবে। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের অন্যতম পছন্দের গন্তব্য ইতালি। দেশটিতে প্রতি বছর অবৈধভাবে অনুপ্রবেশ করেন, শত শত বাংলাদেশি। তাদের বেশিরভাগই যাত্রা বিপদ সঙ্কুল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে।ইউরোপের এই দেশটিতে বর্তমানে বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় তিন লাখ বাংলাদেশির বসবাস। ইতালিতে বসবাস করা প্রবাসীরা বলছেন, কাজের যথেষ্ট সুযোগ থাকলেও বিপাকে আছেন অনেকেই।একজন প্রবাসী বলেন, গত কয়েক বছরে হাজার হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ইতালিতে এসেছেন সুন্দরভাবে জীবন গড়ার আশায়। কিন্তু তাদের অনেকেই এখনো প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে পারেননি। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার কারও শিগগিরই শেষ হতে যাচ্ছে। দ্রুত সমাধান না হলে তারা বড় বিপদে পড়বেন।আরেকজন বলেন, বাংলাদেশ থেকে যারা ইতালিতে কাজ করতে আসছেন, তাদের উচিত ইতালিয়ান ভাষা শেখা ও নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ নেয়া। বৈধ ও নির্ভরযোগ্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে আসলেই তাদের জন্য সুযোগ তৈরি হবে।তবে ইতালি সরকারের বেশ কিছু সিদ্ধান্তে ভিসা জটিলতা তৈরি হয়েছে বাংলাদেশির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আসন্ন সফরে এর সমাধান চান প্রবাসীরা।একজন প্রবাসীর ভাষায়, যদি কেউ ইতালিয়ান ভাষায় দক্ষ হয়ে এবং প্রশিক্ষিত শ্রমিক হিসেবে আসে, তাহলে কাজের অভাব নেই। বরং দীর্ঘমেয়াদে সে নাগরিকত্ব পাওয়ার সুযোগও পেতে পারে।আরেকজন বলেন, প্রধান উপদেষ্টা যদি ইতালির উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরতে পারেন, তাহলে আমরা আশা করি সমস্যার সমাধান হবে।চলতি বছর প্রথমবারের মতো অবৈধ অভিবাসন বন্ধে ও ইতালিতে কর্মী নিয়োগে ঢাকায় একটি সমঝোতা করে দু’দেশ। তবে এখনো কিছুই দৃশ্যমান হয়নি। দেশটিতে সিজনাল ও ননসিজনাল এই দুই ক্যাটাগরিতে ভিসা দেয়ার কথা থাকলেও হয়নি কিছুই।একজন প্রবাসী বলেন, আমাদের অনেকের নুলাস্তা (ওয়ার্ক পারমিট) থাকলেও এখনো ভিসা দেয়া হচ্ছে না। বছরের পর বছর অপেক্ষায় আছি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম
‘নাইটহুড’ পেলেন ডেভিট ব্যাকহাম

খেলাধুলা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামকে দেওয়া হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ উপাধি ‘নাইটহুড’। Read more

জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি
জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়।এর আগে Read more

পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকায় কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে জনতা Read more

বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু
বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু

চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলের পাহাড়ি Read more

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী
গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০ কঙ্কাল চুরি, শঙ্কিত এলাকাবাসী

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৪টি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে গত ২ দিনে ৩০টি মৃত মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (০৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন