টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল রানা (২৫) নামের এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।সোমবার (০৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি গত ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে ফিরে জুয়েল সখীপুর পৌর শহরে একটি বাসা ভাড়া নিয়েছিলেন। আজ সোমবার বিকেলে সেই বাসায় ওঠার কথা ছিল তাঁর। এই উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে জুয়েল তাঁর ঘরের আসবাবপত্র বের করছিলেন। এ সময় ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত জুয়েলের বোন জামাই আশিক জানান, থাকার ঘরের টিনের বেড়া কখন বিদ্যুতায়িত হয়েছিল, কেউ জানত না। ধারণা করা হচ্ছে, আসবাবপত্র বের করার সময় ঘরের কোথাও তার ছিঁড়ে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জুয়েলের মৃত্যু হয়েছে।সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি নারী ও পুরুষ

ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন সাত বাংলাদেশি নারী ও পুরুষ। শনিবার (১৯ Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে
যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত জামায়াতসহ ৫ দলের মানববন্ধন চলছে

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে মানববন্ধন করছে জামায়াতে ইসলামীসহ ৫টি Read more

ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২

২০১৯ সাল থেকে এক সঙ্গে পড়াশোনা। একই হলে একই রুমে অবস্থান। কাকতালীয় ভাবে এক রুমে থাকতে শুরু করেন চার বন্ধু। Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩১৯২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তিন হাজার ১৯২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) Read more

সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য
সন্ধ্যার পর চকরিয়ার রেলস্টেশনগুলো যেন অপরাধীদের স্বর্গরাজ্য

দিনের আলো যখন নিভে যায়, কক্সবাজারের চকরিয়া উপজেলার রেলস্টেশনগুলোকে অপরাধের নিরাপদ স্থান  হিসেবে বেছে নেন অপরাধীরা। অর্থাৎ সন্ধ্যা নামতেই উপজেলাভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন