আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী কয়েক দিনে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পর্যায়ক্রমে এ আবহাওয়ার প্রভাব পড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শনিবার সন্ধ্যা থেকে রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।১৪ ও ১৫ অক্টোবরেও (চতুর্থ ও পঞ্চম দিন) একই ধারা অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও Read more

যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা
যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের সতীনর ছেলে হত্যার সাথে জড়িত।বুধবার (৯ এপ্রিল) Read more

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই দুই বাংলাদেশির নাম মামুন আলী এবং Read more

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মা নদীতে পানি বৃদ্ধির কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের সাত নম্বর ঘাটটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (০৪ জুন) সকালে Read more

মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ
মুম্বাই হামলায় অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ

২৬/১১-র মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই তথ্য Read more

ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩
ভালুকায় পৃথক অভিযানে মাদক ও নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ৩

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (২২ জুন) রাতে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন